[Exclusive] প্রকাশ্যে এল Infinix Smart 9 HD স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, দেখা গেল লাইভ ইমেজ

শীঘ্রই ইনফিনিক্স তাদের Infinix Smart 9 HD ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারি মিড সপ্তাহে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী 28 জানুয়ারি ভারতে Smart 9 HD ফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও টিপস্টার সুধাংশুর মাধ্যমে ফোনটির দুটি কালার অপশনে লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে।

Infinix Smart 9 HD এর ভারতীয় লঞ্চ ডেট এবং কালার

  • 28 জানুয়ারি ভারতে Infinix Smart 9 HD ফোনটি লঞ্চ করা হবে। তাই শীঘ্রই অফিসিয়াল টিজার জারি করা হতে পারে।
  • এই ফোনটি Infinix Smart 8 HD ফোনের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে। 2023 সালের ডিসেম্বর মাসে ভারতে এই ফোনটি পেশ করা হয়েছিল।
  • স্মার্টফোনের প্রকাশ্যে আসা লাইভ ইমেজে এটি কোরাল গোল্ড এবং মিন্ত গ্রিন কালার অপশনে দেখা যাচ্ছে। এটি ম্যাটালিক ব্ল্যাক এবং নিয়ো টাইটেনিয়াম কালার অপশনে সেল করা হতে পারে।
  • ফোনটিতে রাউন্ড এজ এবং একটি স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে, এতে দুটি সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর ডিজাইন Infinix Smart 8 HD ফোনের মতো দেখাচ্ছে। কিন্তু ক্যামেরা মডিউলে ফ্ল্যাশ পজিশন কিছুটা আলাদা রয়েছে।
  • Infinix Smart 9 HD ফোনটি প্রিমিয়াম লুক এবং ফিলের জন্য গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে।

Infinix Smart 9 HD স্মার্টফোনটি সেগমেন্টের সবচেয়ে টেকসই ফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে ফ্ল্যাগশিপ লেবেলের ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে, এতে ফোনটি 1.5 উঁচু থেকে ছয় সাইড ড্রপ টেস্ট এবং 2,50,000+ ড্রপ টেস্ট রয়েছে। এই ফোনটিতে মাল্টি লেয়ার গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে, যা কালার ম্যাচ ফ্রেম সহ পেশ করা হবে। ফোনটিতে ডুয়েল স্পিকার এবং DTS অডিও প্রসেসিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। যদিও ফোনটি Infinix Smart 8 HD ফোনের আপগ্রেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে। আগের মডেল 6,999 টাকা দামে 6.6 ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে, Unisoc T606 SoC, এবং 5000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here