ইনফিনিক্স তাদের XPAD ট্যাবলেট সেল শুরু করে দিয়েছে। এই মাসের শুরুতে এই ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছিল। এই ট্যাবলেটটি পেশাদার, ছাত্র এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি Infinix XPAD কম বাজেট রেঞ্জের ট্যাবলেটটিতে 11 ইঞ্চির ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ফ্রন্ট এবং ব্যাকে 8MP ক্যামেরা, MediaTek চিপসেট সহ পেশ করা হয়েছে। যেসব ইউজাররা একটি নতুন এবং সস্তা দামে ট্যাবলেট খুঁজছেন, এটি তাদের জন্য বেস্ট অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix XPAD ট্যাবলেট দাম, স্পেসিফিকেশন এবং অফার সম্পর্কে।
Infinix XPAD এর অফার এবং দাম
- Infinix XPAD ট্যাবলেটের দুটি মডেল সেল করা হচ্ছে। এতে 4GB+128GB LTE + WiFi ভার্সন 10,999 টাকা দাম।
- টপ স্টোরেজ অপশন 8GB+256GB LTE + WiFi 13,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- নতুন ইনফিনিক্স ট্যাবলেটটি ছাড় সহ সেল করা হচ্ছে। এই ডিসকাউন্টের মাধ্যমে বেস মডেল 9,899 টাকা দামে পাওয়া যাবে। এতে ব্যাঙ্ক অফার রয়েছে।
- Infinix XPAD ট্যাবলেটটি টাইটান গোল্ড, স্টেলর গ্রে এবং ফ্রাস্ট ব্লু এর মতো কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে।
Infinix XPAD এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Infinix XPAD ট্যাবে 90Hz রিফ্রেশ রেট এবং 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 11-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: নতুন ট্যাবলেটে MediaTek Helio G99 চিপসেট সহ ARM G57 MC2 যোগ করা হয়েছে।
- স্টোরেজ: Infinix XPAD ট্যাবলেটটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।
- ক্যামেরা: Infinix XPAD ট্যাবলেটটিতে 8MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: Infinix XPAD ট্যাবলেটটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: সফটওয়্যার হিসেবে নতুন Infinix ট্যাবলেটটি Android 14 সহ কাজ করে।
- অন্যান্য: Infinix XPAD ট্যাবলেটটিতে USB টাইপ-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, কোয়ার্ড-স্টিরিও স্পিকার সাউন্ড সিস্টেম এবং ChatGPT সহ Folax অয়েস অ্যাসিস্ট্যান্ট এর মতো বিভিন ফিচার দেওয়া হয়েছে।










