ইনফিনিক্স বর্তমানে তাদের Zero সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই সিরিজের অধীনে Infinix Zero 40 5G স্মার্টফোনটি গীকবেঞ্চ এবং এফসিসি ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার গুগল প্লে কনসোল এবং TUV সাইটে লিস্টেড হয়েছে। এই ফোনটি শীঘ্রই ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের 5টি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে।
Infinix Zero 40 5G এর 5টি গুরুত্বপূর্ণ ফিচার
প্রসেসর
আপকামিং ফোনটি গুগল প্লে লিস্টিঙে SoC কোডনেম মিডিয়াটেক MT6896Z/CZA দেখা গেছে। ফলে MediaTek Dimensity 8200 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইরকম ডিটেইল গীকবেঞ্চ প্ল্যাটফর্মের মাধ্যমেও জানা গেছে। এই চিপ সহ মালী G610 GPU ফিচার দেওয়া হতে পারে।
স্টোরেজ
গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে 12জিবি পর্যন্ত RAM দেওয়া হতে পারে। ফলে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে লিস্টিঙের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই ফোনটিতে 256 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
ডিসপ্লে
লিস্টিং অনুযায়ী Infinix Zero 40 5G স্মার্টফোনটিতে 1080×2436 রেজোলিউশন সাপোর্টেড 480 DPI পিক্সেল ডেনসিটি দেওয়া হতে পারে। ফলে দারুণ ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ব্যাটারি
Infinix Zero 40 5G ফোনটি TUV সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে 4,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
অপারেটিং সিস্টেম
কোম্পানি ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করতে পারে। এছাড়াও OS এবং সিকিউরিটির জন্য আপডেট দেওয়া হতে পারে।
Infinix Zero 40 5G এর গুগল প্লে কনসোল এবং TUV লিস্টিং
- গুগল প্লে কনসোল সাইটে আপকামিং ফোনটি X6861 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- গুগল প্লে কনসোল লিস্টিঙে ফোনটি Infinix Zero 40 5G নামে দেখা গেছে।
- ডেটাবেস প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া তথ্য উপরে জানানো হয়েছে।
- Infinix Zero 40 5G ফোনটি TUV সার্টিফিকেশন সাইটে X6861 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- TUV লিস্টিঙের মাধ্যমে ব্যাটারি ছাড়া অন্যান্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
- আগামী কিছু দিনের মধ্যে কোম্পানির পক্ষ থেকে Infinix Zero 40 5G স্মার্টফোনটি সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
