Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Infinix Zero Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Infinix Zero Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Infinix খুব তাড়াতাড়ি তাদের Infinix Zero Flip স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির টিজারও শেয়ার করা হয়েছে। এবার লঞ্চের আগেই আপকামিং ফ্লিপ ফোনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। একটি গ্লোবাল রিটেলারের মাধ্যমে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি এই মাসে মধ্যে লঞ্চ করা হতে পারে।

Infinix Zero Flip এর স্পেসিফিকেশন

Infinix Zero Flip এর ডিজাইন

লিক অনুযায়ী ফোনটি ব্ল্যাক এবং পিঙ্ক এর মতো কালারে পেশ করা হতে পারে। এই ফোনটিতে বড়ো সেকেন্ডারি স্ক্রিন এবং এর উপরে দুটি ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে ফ্রন্টে ফ্ল্যাট ডিজাইন দেখা গেছে। এটি এই বাজেট রেঞ্জে একটি দুর্দান্ত ফোন হতে চলেছে।