Home খবর Infinix Zero X Neo স্মার্টফোন ভারতে MediaTek Helio G90 চিপসেটের সাথে হবে লঞ্চ

Infinix Zero X Neo স্মার্টফোন ভারতে MediaTek Helio G90 চিপসেটের সাথে হবে লঞ্চ

Infinix জলদি ভারতে Infinix Zero X Neo স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইনফিনিক্সের এই স্মার্টফোন বিগত দিনে বিউরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) এর সার্টিফিকেশন পেয়েছে। এর আগে ইনফিনিক্সের এই স্মার্টফোনটিকে Bluetooth SIG এর লিস্টিং আর Google Play Console এর লিস্টিঙে স্পট করা গেছে। BIS সার্টিফিকেশনে ইনফিনিক্সের এই স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। অথচ এটি অবশ্যই জানা গেছে যে ইনফিনিক্স এই স্মার্টফোনটিকে জলদিই ভারতে আর অন‍্যান‍্য দেশে লঞ্চ করতে পারে। গত রিপোর্টে Infinix Zero X Neo স্মার্টফোনে‌র মডেল নাম্বার X6810 আর এই ফোনটিকে MediaTek Helio G90 চিপসেটের সাথে পেশ করা হবে বলা হয়েছে।

Infinix Zero X Neo স্পেসিফিকেশন্স

ইনফিনিক্সের এই স্মার্টফোনে‌র ডিসপ্লের রেজল্যুশন Full-HD+ (1080 × 2460 পিক্সেল) হতে পারে। Infinix Zero X Neo স্মার্টফোনে 8GB এর RAM আর 128GB এর স্টোরেজ দেওয়া যেতে পারে। ইনফিনিক্সের এই স্মার্টফোনকে এর আগে Malaysia এর SIRIM সার্টিফিকেশনে Infinix Zero M এর নামে লিস্টেড করা হয়েছিল। সম্ভবত এই ফোনটিকে মালয়েশিয়া‌তে আলাদা নামে পেশ করা হবে। অথচ এই ফোনটিকে Helio G90 এর বদলে Media Helio G95 এর সাথে দেখা গিয়েছিল। এর মানে হতে পারে যে আলাদা আলাদা মার্কেটে হার্ডওয়্যার‌ও আলাদা হতে পারে।

Concept Phone 2021

এর সাথেই Infinix কয়েক মাস আগে নিজের Concept Phone 2021 এর সম্পর্কে জানিয়েছিল। ইনফিনিক্সের এই স্মার্টফোনটি 160W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা হয়েছিল। রুমার্স অনুযায়ী কন্সেপ্ট ফোনকে মার্কেটে Infinix Zero X Neo স্মার্টফোনে‌র নামে পেশ করা যেতে পারে। আপাতত কোম্পানি লঞ্চ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। কিন্তু এই ফোনটিকে বহু লিস্টিঙে স্পট করা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন