Intex Technologies তাদের টিভি সেগমেন্টের পরিধি আরও মজবুত করে বড় ডিসপ্লে সহ দুটি বড় QLED স্মার্ট টিভি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিদুটি 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি সাইজে পেশ করা হয়েছে। এই টিভিদুটিতে প্রিমিয়াম ফিচার এবং অ্যাডভান্স টেকনোলজি যোগ করা হয়েছে। যেসব ইউজাররা বড় স্ক্রিন এবং সুন্দর ভিউয়িং এক্সপেরিয়েন্স চান তাদের এগুলি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।
নতুন টিভিতে LED-GQ6511 (65-ইঞ্চি) এবং LED-GQ7511 (75-ইঞ্চি) QLED ডিসপ্লে রয়েছে, যা 4K Ultra HD (3840 x 2160) রেজোলিউশন সাপোর্ট করে। এই টিভিতে সুন্দর ব্রাইটনেস, রিচ কালার এবং ডিপ কন্ট্রাস্টের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনে ফ্রেমলেস ADS প্যানেল ব্যাবহার করা হয়েছে। Dolby Vision, HDR এবং MEMC সাপোর্ট সহ এই ফোনে ফাস্ট মুভিং কন্টেন্টের ক্ষেত্রেও স্মুথ এবং ক্লিয়ার ভিজুয়াল দিতে সক্ষম। এতে 400nits এর চেয়েও বেশি ব্রাইটনেস এবং অ্যাডভান্স কালার অপটিমাইজেশন পাওয়া যায়।
এই টিভি Google TV প্ল্যাটফর্মে কাজ করে, এর ফলে ইউজাররা পার্সোনালাইজ্ড কন্টেন্ট এক্সপেরিয়েন্স পাবেন। এতে YouTube, Netflix, Prime Video ও Disney+ Hotstar এর মতো বিভিন্ন জনপ্রিয় অ্যাপ সহ Google Play Store অ্যাক্সেস পাওয়া যায়। বিল্ট-ইন Chromecast এর মাধ্যমে ইউজাররা তাদের স্মার্টফোনের কন্টেন্ট টিভিতে কাস্ট করতে পারবেন। এই দুটি টিভিতেই স্লিম ও বেজল লেস প্রোফাইল রয়েছে। উভয় মডেল টেবল-টপ এবং ওয়াল-মাউন্ট উভয় পদ্ধতিতে ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য এই টিভিতে কোয়াড কোর প্রসেসরের সঙ্গে 2GB RAM এবং 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। সুন্দর অডিওর জন্য এতে Dolby Atmos ও Dolby Audio সাপোর্ট সহ ডুয়েল 15W বক্স স্পিকার যোগ করা হয়েছে, যা ইমার্সিভ সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
কানেক্টিভিটি ফিচার হিসাবে এই টিভিতে HDMI ঔ USB পোর্ট, Bluetooth, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Ethernet এবং Chromecast সাপোর্ট রয়েছে। এছাড়াও ভয়েস-এনেবল্ড রিমোটে Google Assistant সাপোর্ট দেওয়া হয়েছে, ফলে ইউজাররা ভয়েস কম্যান্ডের মাধ্যমে টিভি এবং কানেক্টেড ডিভাইস কন্ট্রোল করতে পারবেন।
এই টিভির 65-ইঞ্চি মডেলের দাম 1,13,499 টাকা এবং 75-ইঞ্চি মডেলের দাম 1,16,999 টাকা রাখা হয়েছে। ফলে এই টিভির উভয় মডেল প্রিমিয়াম সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠবে।
জানিয়ে রাখি ভারতে টিভি মার্কেট দ্রুত প্রিমিয়াম সেগমেন্টের দিকে এগিয়ে চলেছে। এই ট্রেন্ড গা ভাসিয়ে Intex তাদের QLED রেঞ্জ আরও মজবুত করেছে। কোম্পানির কাছে বর্তমানে 24-ইঞ্চির HD মডেল থেকে শুরু করে 75-ইঞ্চির 4K QLED টিভি পর্যন্ত রয়েছে। ফলে ইউজাররা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী মধ্যে যে কোনো একটি মডেল কিনতে পারবেন।
