Home খবর iPhone 14 Pro Max ফোনে বিস্ফোরণ! পুড়ে গেছে ইউজারের হাত

iPhone 14 Pro Max ফোনে বিস্ফোরণ! পুড়ে গেছে ইউজারের হাত

অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোন সব ধরনের ফোনেই প্রায়ই আগুন ধরা বা ব্লাস্টের ঘটনার কথা শোনা যায়। এবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে iPhone 14 Pro Max ফোনে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে চীনে iPhone 14 Pro Max ফোনে ব্লাস্ট হয়েছে। Shanxi Radio & Television এর ব্যাং ম্যাং প্রোগ্রাম অনুযায়ী চীনের শাংক্সি অঞ্চলে ভোর 6.30টার সময় এই দুর্ঘটনা ঘটেছে। ফোন ব্লাস্টের তীব্রতায় ইউজারের হাত বাজেভাবে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

চার্জিঙে ছিল আইফোন

রিপোর্ট থেকে জানা গেছে আইফোন চার্জে বসিয়ে ইউজার ঘুমাচ্ছিলেন। দুর্ঘটনার পর তোলা ছবিতে জ্বলে যাওয়া বিছানা, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেওয়াল এবং পুড়ে যাওয়া আইফোন দেখানো হয়েছে। আইফোনটির ইউজার 2022 সালে iPhone 14 Pro Max কিনেছিলেন বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ফোনটির ব্যাটারির কোনো যান্ত্রিক ত্রুটি থেকে এই দুর্ঘটনা হয়েছে।

তদন্ত করবে কোম্পানি

কোম্পানির কাস্টোমার কেয়ারের পক্ষ থেকে এই বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করে ফোনটির ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তদন্ত করবে বলে জানানো হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

অ্যাপেল তাদের কোনো প্রোডাক্টের কারণে কোনো ধরনের বিপদ বা ক্ষয়ক্ষতি ঘটলে তদন্ত করার তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। তবে এই ফোনে অরিজিনাল ব্যাটারি ছিল নাকি ইউজার রিপেয়ারের সময় লোকাল ব্র্যান্ডের ব্যাটারি নিয়েছিলেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ফোন ব্লাস্ট থেকে বাঁচার জন্য মেনে চলুন…..