বাজার কাঁপাতে চলে এসেছে Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max, জেনে নিন বিস্তারিত

Highlights

  • iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে শক্তিশালী আইফোন।
  • এবার আইফোনে USB Type-C পোর্ট এবং 3nm A17 চিপসেট রয়েছে।
  • iPhone 15 Pro এর দাম শুরু মাত্র 1,34,990 টাকা থেকে।

দীর্ঘ প্রতীক্ষা, লিক, সমালোচনার পর অবশেষে গতকাল মার্কেটে লঞ্চ হয়েছে ফ্ল্যাগশিপ iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনদুটি। এবার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল সবকটি নতুন আইফোনে লাইটনিং পোর্ট সরিয়ে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে টাইটেনিয়াম ম্যাটেরিয়াল বিল্ড ব্যাবহার করা হয়েছে। এই ফোনদুটি Apple 3nm A17 চিপসেটে রান করে। এই পোস্টে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনদুটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া সিরিজের iPhone 15 এবং iPhone 15 Plus সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এর দাম এবং সেল

  iPhone 15 Pro এর দাম
  iPhone 15 Pro Max এর দাম
      ভেরিয়েন্ট
1,34,990 টাকা XXXXX128GB স্টোরেজ
1,44,990 টাকা1,59,900 টাকা256GB স্টোরেজ
1,64,990 টাকা1,79,900 টাকা512GB স্টোরেজ
1,84,990 টাকা1,99,900 টাকা1TB স্টোরেজ

 

Note: iPhone 15 Pro Max এর 128জিবি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়নি।

  • এই দুটি ফোনই ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম কালারে লঞ্চ করা হয়েছে।
  • ভারতে আগামী 15 সেপ্টেম্বর থেকে এই ফোনের প্রিবুকিং শুরু হবে এবং সেল শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে।

iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এর স্পেসিফিকেশন

  • iPhone 15 Pro এর ডিসপ্লে: এতে 2556 × 1179 পিক্সেল রেজলিউশন, 120Hz প্রমোশন, HDR, ট্রু টোন, ডায়নামিক আইল্যান্ড, অলওয়েজ অন ডিসপ্লে এবং সেরামিক শিল্ড প্রোটেকশন সহ 6.1-ইঞ্চির OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে।
  • iPhone 15 Pro Max এর ডিসপ্লে: সিরিজের টপ মডেলে 2796 × 1290 পিক্সেল রেজলিউশন, এইচডিআর, ট্রু টোন, ডায়নামিক আইল্যান্ড, অলওয়েজ অন ডিসপ্লে, 120Hz প্রমোশন এবং সেরামিক শিল্ড প্রোটেকশন সহ 6.7-ইঞ্চির OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর: দুটি ফোনেই Apple A17 3nm চিপসেট এবং 6-কোর GPU রয়েছে।
  • স্টোরেজ: কোম্পানি 128GB, 256GB, 512GB এবং 1TB স্টোরেজ মডেল পেশ করেছে।
  • ওএস: এতে আইওএস 17 অপারেটিং সিস্টেম রয়েছে।
  • অন্যান্য: IP68 ওয়াটার এবং ডাস্ট প্রুফ, স্টেরিও স্পিকার এবং ফেস আইডি সেন্সর।
  • রেয়ার ক্যামেরা: নতুন iPhone এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.78 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি সেন্সর, f/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। তবে প্রো ভেরিয়েন্টে 5x optical zoom রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: 12MP ট্রু ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • কানেক্টিভিটি: 5জি, গিগাবিট ক্লাস এলটিই, ওয়াইফাই 6, ব্লুতুঁথ 5.3, এনএফসি এবং গ্লোনাস যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: নতুন iPhones এ ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং এতে 15W MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। এই ফোন অ্যাপেল ওয়াচ এবং ইয়ারপডস্ সহ অন্যান্য অ্যাপেল ডিভাইস টাইপ সির মাধ্যমে চার্জ করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here