প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা অ্যাপেল সেপ্টেম্বর মাসে তাদের লেটেস্ট আইফোন 16 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজ লঞ্চের আগেই আগের মডেল iPhone 15 ফোনের দাম ক্রমাগত কমে চলেছে। বর্তমানে অফার চলাকালীন আইফোন 15 ফোনটি 22,500 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। তাই যেসব গ্রাহকরা নতুন Apple ফোন কেনার কথা ভাবছেন, এই খবরটি তাদের জন্য প্রযোজ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ছাড়, সেলিং প্ল্যাটফর্ম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
iPhone 15 এর অফার এবং দাম
- গত বছর Apple iPhone 15 ফোনটি 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটিতে 22,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
- এই ফোনটি 128GB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে।
- বর্তমানে এই আইফোন 15 ফোনটিতে ছাড় দেওয়ার পর এর দাম 57,499 টাকা হয়েছে।
- ফোনের 256GB স্টোরেজ অপশন 68,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। তবে টপও মডেল 512GB স্টোরেজ অপশন 88,499 টাকা দামে সেল করা হচ্ছে।
- ব্যাঙ্ক অফার হিসেবে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়।
- iPhone 15 ফোনটি ব্ল্যাক, ব্লু এবং গ্রিন মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কেনা যাবে ফোনটি?
এই আইফোন 15 ফোনটি সমস্ত ডিসকাউন্ট সহ অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাচ্ছে। নিচে ফ্লিপকার্টের লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটি অনলাইন ওয়েবসাইট, অফলাইন স্টোরের মাধ্যমেও পাওয়া যাচ্ছে, তবে এই সমস্ত প্ল্যাটফর্মে ফোনের দাম এবং অফার আলাদা আলাদা রয়েছে।
iPhone 15 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iPhone 15 স্মার্টফোন 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডায়নেমিক আইল্যান্ড ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এই স্ক্রিন ওএলইডি প্ল্যানেল দিয়ে তৈরি 60হার্টস রিফ্রেশ রেট, 2,000নিটস ব্রাইটনেস, এইচডিআর10 সাপোর্ট করে।
- প্রসেসর: iPhone 15 স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.46গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত A16 বায়োনিক চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।
- স্টোরেজ: iPhone 15 সিরিজ তিনটি স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। এতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iPhone 15 স্মার্টফোনের ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
- ব্যাটারি: iPhone 15 স্মার্টফোনে 27W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 18W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 3,349mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: iPhone 15 ফোনে লাইটিং পোর্টের পরিবর্তে টাইপ-C পোর্ট দেওয়া হয়েছে। এতে MagSafe চার্জিং সাপোর্ট করে।
- ওএস: iPhone 15 ফোনে অ্যাপেলের আইওএস 17 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। এতে আপগ্রেডও দেওয়া হয়েছে।










