Home খবর এবার ভারতেই তৈরি হবে iPhone 16 Pro এবং 16 Pro Max, জেনে নিন কেমন হবে দাম

এবার ভারতেই তৈরি হবে iPhone 16 Pro এবং 16 Pro Max, জেনে নিন কেমন হবে দাম

এখন থেকেই অ্যাপেল আইফোন 16 সিরিজ সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে। সেপ্টেম্বার মাসে কোম্পানি তাদের শক্তিশালী এবং অ্যাডভান্স স্মার্টফোন বাজারে লঞ্চ করতে পারে। ভারতীয় আইফোন ফ্যানদের জন্য এই নতুন আইফোন সম্পর্কে নতুন খবর প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোন “মেড ইন ইন্ডিয়া” হবে এবং Apple iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ভারতে তৈরি করা হবে।

Made in India iPhone

মিডিয়া রিপোর্টে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী অ্যাপল কোম্পানি এইবার তাদের নতুন আইফোন সিরিজের ‘প্রো’ মডেলগুলো ভারতে তৈরি করতে পারে। এর মধ্যে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোন রয়েছে। রিপোর্ট অনুযায়ী এগুলো তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরের Foxconn প্লান্টে তৈরি করা হবে। বিশেষত্ব হল এটি প্রথমবার হতে চলেছে যখন অ্যাপল তাদের মোবাইল ফোনের বড় মডেলগুলির ভারতে তৈরি করছে।

কতটা সস্তা হবে আইফোন 16 মডেল?

যখন কোনো স্মার্টফোন বাইরে দেশ থেকে আনা হয়, তখন সেই ফোনগুলির উপর ট্যাক্স ও অন্যান্য ট্যাক্স প্রযোজ্য হয়। এই ট্যাক্সের জন্য ফোনের দাম বেড়ে যায় এবং ফোনগুলি কিছুটা বেশি দামেই সেল করা হয়। আপকামিং iPhone 16 সিরিজ যদি ভারতে তৈরি হয়, তাহলে ফোনগুলির প্রোডাকশন কোস্ট অনেকটাই কমে যাবে। তাই কোম্পানি এই আইফোনের দাম খুব বেশি বাড়াবে না বলেই মনে করা হচ্ছে, তবে এর মানে এও নয় যে এইবার Apple iPhone এর দাম খুব একটা সস্তা হবে।

iPhone 16 সিরিজের দাম (লিক)

iPhone 16 সিরিজ স্পেসিফিকেশন (লিক)