Home খবর iPhone 16e ফোনে রয়েছে A18 চিপের বাইন্ড ভেরিয়েন্ট, গীকবেঞ্চে লিস্টেড হল RAM ডিটেইলস

iPhone 16e ফোনে রয়েছে A18 চিপের বাইন্ড ভেরিয়েন্ট, গীকবেঞ্চে লিস্টেড হল RAM ডিটেইলস

গত সপ্তাহে অ্যাপেল অফিসিয়ালি তাদের iPhone 16e ফোন লঞ্চ করে দিয়েছে। iPhone SE সিরিজের এই নতুন ফোনটি বাজারে iPhone SE ফোনের স্থান দখল করে নিয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি সেল করা হবে। নতুন রিপোর্টের মাধ্যমে iPhone 16e এবং স্ট্যান্ডার্ড iPhone 16 ফোনের A18 চিপে বেশ বড়সড় পার্থক্য রয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone 16e A18 চিপ ডিটেইলস

এই পদ্ধতিকে ‘চিপ বাইন্ডিং’ বলা হয়। মূলত সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি বজায় রাখার জন্য এই পদ্ধতি ব্যাবহার করা হয়। কখনই চিপের 100% সঠিক প্রোডাকশন সম্ভব হয় না। কিছু চিপ প্রয়োজনীয় ক্লক স্পীডের কোর পর্যন্ত পৌঁছাতে পারে না। সেগুলি ফেলে দেওয়ার বদলে কোম্পানি আলাদা করে রেখে দেয়। এগুলির মধ্যে কিছু কোর বন্ধ করে সেগুলি সস্তা ফোনে ব্যাবহার করা হয়।

iPhone 16e ফোনটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গীকবেঞ্চে দেখা গেছে। এর ফলে এই ফোনের ক্ষমতা সম্পর্কে জানা গেছে। Apple এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি।

iPhone 16e ফোনের গীকবেঞ্চ লিস্টিং

ভারতে iPhone 16e ফোনের 128GB মডেলের দাম 59,900 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 512GB স্টোরেজ সহ টো মডেলের দাম 89,900 টাকা। আমরা ভারতের পাশাপাশি অন্যান্য মার্কেটে iPhone 16e ফোনের দামের তুলনা করেছি।