iPhone 17 ফোনের দাম বেড়ে গেছে! Apple তাদের ফোনের দাম 7,000 টাকা বাড়িয়ে দিয়েছে! এখন থেকে iPhone 17 কেনার জন্য 89,900 টাকা খরচ করতে হবে! বিগত কয়েক দিন ধরে ইন্টারনেটে এই ধরনের খবর ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ নিজেদের টিপস্টার এবং ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচয় দিয়ে আইফোনের মূল্য বৃদ্ধির এই খবর শেয়ার করে চলেছে। আমরা জানিয়ে রাখি এই খবর সম্পূর্ণ ভুল এবং ফেক। আইফোন 17 ফোনের দাম বাড়ানো হয়নি।
iPhone 17 ফোনের দাম বাড়েনি! ভারতের বাজারে ফোনটি প্রাথমিক 82,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানেও অ্যাপেলের ফোনের 256GB স্টোরেজ অপশন একই দামে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে iPhone 17 ফোনটি আগের দাম অর্থাৎ 82,900 টাকা দামে কেনা যাচ্ছে। একইভাবে ফোনের 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,02,900 টাকা দামে সেল করা হচ্ছে।
অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে কোম্পানির বিভিন্ন আইফোন মডেলগুলিতে American Express, Axis এবং ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 5,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। একইসঙ্গে নতুন আইফোন 6 মাসের নো-কোস্ট ইএমআই সহ সেল করা হচ্ছে। জানিয়ে রাখি ইউজাররা iPhone 17 কিনলে সম্পূর্ণ বিনামূল্যে 3 মাসের জন্য Apple Music, 3 মাসের Apple TV+ এবং Apple Arcade উপভোগ করতে পারবেন।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত আমরা শুধুমাত্র অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটের সম্পর্কে জানিয়েছি। এছাড়াও আলাদা-আলাদা শপিং সাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে iPhone 17 ফোনটি আলাদা দাম এবং অফার সহ কেনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের দাম বাড়ানো হয়নি, তাই ইউজাররা নিশ্চিন্তে থাকতে পারেন। একইসঙ্গে জানিয়ে রাখি iPhone 17 ফোনের দাম 7 হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পায়নি। এই iPhone 17 ফোনের দাম বৃদ্ধির খবর সম্পূর্ণ FAKE।
iPhone 17 ফোনটিতে শক্তিশালী Apple A19 চিপসেট দেওয়া হয়েছে। এটি 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি মোবাইল CPU, এতে 16-core Neural Engine এবং পাওয়ার-এফিশিয়েন্ট AI ইন্টারফেস রয়েছে। ইউজারদের জন্য ফোনটিতে অ্যাডভান্স iOS 26 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যোগ করা হয়েছে। এই iPhone 17 ফোনটিতে 6.3 ইঞ্চির Super Retina XDR OLED Dynamic Island ডিসপ্লে রয়েছে। এই True Tone ProMotion স্ক্রিন 460ppi পিক্সেল ডেনসিটি এবং 2556 × 1179 রেজোলিউশন সাপোর্ট করে।
iPhone 17 ফোনটিতে ডিসপ্লেতে অ্যাডপটিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে রাতের অন্ধকারে এটি মিনিমাম 1 নিট ব্রাইটনেস পর্যন্ত নেমে আসতে পারে, যা চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনটিতে f/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP Fusion ক্যামেরা দেওয়া হয়েছে। এই লেন্সে Sensor-shift OIS ফিচার রয়েছে।
একইসঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.6 অ্যাপার্চারযুক্ত এবং 52mm ফোকাল লেন্থ সহ 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এটি একটি 2x টেলিফটো লেন্স। একইভাবে সেলফি তোলা, ভিডিও কল বা রিলস বানানোর জন্য iPhone 17 ফোনটিতে 18MP ‘Center Stage সেলফি সেন্সর’ রয়েছে। এই ক্যামেরা সেন্সর ফ্রেম অনুযায়ী নিজে থেকেই ফটো অ্যাসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারে, ফলে পারফেক্ট সেলফি পাওয়া যায়।
