Apple এর iPhone 18 Pro সিরিজ এবং প্রথম ফোল্ডেবল iPhone Duo লঞ্চের পর যারা ভেবেছিলেন কম দামে আগের iPhone 17 সিরিজের ফোন কিনবেন তাঁরা এবার যথেষ্ট নিরাশ হবেন। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের বেশ কিছু পুরনো আইফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের ভারতীয় ওয়েবসাইটে iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের ফলে iPhone 17 ফোনটি এখন লঞ্চ প্রাইসের তুলনায় 17,000 টাকা দামী হয়ে গেছে।
iPhone 17 ফোনের 256GB মডেলের দাম এখন 99,900 টাকা হয়ে গেছে। একইভাবে এই ফোনের 512GB ভেরিয়েন্ট 1,24,900 টাকা দামে সেল করা হবে। মনে করিয়ে দিই গত বছর ভারতের বাজারে iPhone 17 ফোনটি 82,900 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এই ফোনের বেস মডেলের দাম 17,000 টাকা বাড়ানো হয়েছে। ফোনটির 512GB মডেলের দামও লঞ্চ প্রাইসের তুলনায় অনেকটাই বেড়ে গেছে।
iPhone Air ফোনের নতুন দাম
Apple এখন থেকে তাদের iPhone Air ফোনের 256GB মডেল 1,49,900 টাকা দামে বিক্রি করবে। এই ফোনের 512GB মডেলের দাম বাড়িয়ে 1,74,900 টাকা করে দেওয়া হয়েছে এবং 1TB মডেলের দাম বেড়ে 2,24,900 টাকা হয়ে গেছে।
জানিয়ে রাখি লঞ্চের সময় iPhone Air ফোনের 256GB মডেলের দাম 1,19,900 টাকা, 512GB মডেলের দাম 1,39,900 টাকা এবং 1TB মডেলের দাম 1,59,900 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ দেখাই যাচ্ছে এই ফোনটির বিভিন্ন মডেলের দাম 30 হাজার টাকা থেকে 65 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
iPhone 17e ফোনের নতুন দাম
iPhone 17e ফোনের দামে বড়সড় পরিবর্তন ঘটানো হয়েছে। এই ফোনের 256GB মডেলের দাম বেড়ে 79,900 টাকা হয়ে গেছে এবং ফোনটির 512GB মডেল কেনার জন্য 1,04,900 টাকা দাম দিতে হবে।
ভারতে গত 2 মার্চ 64,900 টাকা প্রাথমিক দামে iPhone 17e ফোনটি লঞ্চ করা হয়েছিল। একইভাবে এই ফোনের 512GB মডেলের লঞ্চ প্রাইস ছিল 84,900 টাকা। বর্তমানে এই দুটি মডেলের দামে অনেকটাই প্রাইস হাইক জারি করা হয়েছে। এখন এই দুটি মডেলের দাম বেড়ে যথাক্রমে 79,900 টাকা এবং 1,04,900 টাকা হয়ে গেছে।
Apple নতুন iPhone 18 Pro সিরিজ এবং iPhone Duo লঞ্চের পাশাপাশি তাদের পুরনো আইফোনের দাম বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত iPhone Duo ফোনটি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন।
জানিয়ে রাখি এবার কোম্পানি তাদের iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোনদুটি আগের মডেলের তুলনায় অনেকটাই বেশি দামে লঞ্চ করেছে। দামী নতুন আইফোন লঞ্চের পাশাপাশি পুরনো আইফোনের মূল্যবৃদ্ধির ফলে এখন ভারতে Apple ফোনের প্রাইস রেঞ্জ অনেকটাই বেড়ে গেছে।
বর্তমান সময়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি ও স্টোরেজ খরচ বৃদ্ধি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই কারণে স্মার্টফোনের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এইসব পুরনো আইফোনের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। যেসব ইউজাররা ভাবছিলেন নতুন আইফোন লঞ্চের পর কম দামে পুরনো আইফোন কিনবেন, তাদের এখন থেকে অনেকটা বেশি দাম দিতে হবে।
