Home খবর iPhone 18 ফোনে থাকতে পারে 12GB RAM, এক‌ই দামে পাওয়া যাবে বড়সড় আপগ্রেড

iPhone 18 ফোনে থাকতে পারে 12GB RAM, এক‌ই দামে পাওয়া যাবে বড়সড় আপগ্রেড

Apple এখন থেকেই তাদের আপকামিং iPhone 18 সিরিজের কারণে শিরোনামে ছেয়ে রয়েছে। নতুন রিপোর্ট থেকে Apple iPhone 18 ফোনটি সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে বড়সড় আপগ্রেড দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 12GB RAM দেওয়া হতে পারে, যা বর্তমান iPhone 17 ফোনের 8GB RAM এর তুলনায় 50 শতাংশ বেশি। এত বড় আপগ্ৰেড সত্ত্বেও দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

iPhone 18 ফোনের লিক ডিটেইলস

Digitimes এর রিপোর্ট অনুযায়ী Apple তাদের অ্যাডভান্স অন-ডিভাইস AI ফিচার ও Siri আপগ্ৰেড সাপোর্ট করার জন্য RAM বাড়াতে পারে। সম্প্রতি WWDC 2026 এর মঞ্চ থেকে Apple জানিয়েছিল কোম্পানির সবচেয়ে শক্তিশালী অন-ডিভাইস AI মডেল বেশি উন্নত Siri ভয়েস এবং ভালো ডিকটেশন এক্সপেরিয়েন্স দিতে পারে। তবে এই ফিচারের জন্য কমপক্ষে 12GB ইউনিফাইড মেমরি প্রয়োজন হবে।

বর্তমানে শুধুমাত্র iPhone Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ফোনে 12GB RAM পাওয়া যায়। অপরদিকে স্ট্যান্ডার্ড iPhone 17 ফোনে 8GB RAM রয়েছে। রিপোর্ট অনুযায়ী Apple iPhone 18 সিরিজের সবকটি মডেলে 12GB RAM যোগ করা হতে পারে। এর ফলে সিরিজের বেস মডেল ও প্রো মডেলের মধ্যে ফিচারের গ্যাপ কমে আসতে পারে।

RAM আপগ্ৰেডের মাধ্যমে Apple তাদের Android প্রতিদ্বন্দ্বীদের‌ও টক্কর দিতে চায়। বর্তমানে Samsung, OnePlus, realme, OPPO, Xiaomi ও Vivo এর মতো বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রিমিয়াম স্মার্টফোনে 12GB বা 16GB RAM যোগ করে থাকে। AI ফিচারের ক্রমবর্ধমান ব্যাবহারের কারণে ফ্ল্যাগশিপ ফোনে বেশি পরিমাণ RAM এর প্রয়োজন ক্রমশ বেড়েই চলেছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবার কোম্পানির পক্ষ থেকে তাদের ফোনের দাম বাড়ানো হবে না। লিকে বলা হয়েছে Apple বর্তমানে Samsung, SK Hynix ও Micron এর মতো মেমরি সাপ্লায়ারগুলিকে LPDDR5X RAM চিপের সাপ্লাই বাড়াতে বলেছে। এর ফলে যে খরচ বাড়বে কোম্পানি তা ইউজারদের ওপর চাপিয়ে দেওয়ার বদলে নিজেরাই ব‌ইতে চাইছে। এই তথ্য সঠিক হলে আমেরিকায় iPhone 18 ফোনের প্রাথমিক দাম 799 ডলার অর্থাৎ প্রায় 76,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। জানিয়ে রাখি ভারতে iPhone 17 ফোনটি 82,900 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল, যা আগের মডেলের তুলনায় 3,000 টাকা বেশি।

কবে হতে পারে লঞ্চ?

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য শুধুই লিক। তাই ভবিষ্যতে এসবের পরিবর্তন ঘটতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের শেষের দিকে Apple তাদের iPhone 18 Pro মডেলগুলির পাশাপাশি কোম্পানির প্রথম ফোল্ডেবল iPhone লঞ্চ করতে পারে। এছাড়াও 2027 সালের প্রথমার্ধে স্ট্যান্ডার্ড iPhone 18, iPhone 18e এবং iPhone Air ফোনের নেক্সট জেনারেশন পেশ করা হতে পারে।

এই রিপোর্ট সত্য হলে iPhone 18 ফোনে AI ফিচারের দিক থেকে বড়সড় আপগ্রেডের পাশাপাশি দাম না বাড়িয়েই বেশি RAM দেওয়া হতে পারে।