আগামী বছর Apple তাদের নতুন iPhone সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে মাস দুয়েক আগে অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসে iPhone 18 Pro, iPhone 18 Pro Max সহ তাদের প্রথম ফোল্ডেবল আইফোন iPhone Duo লঞ্চ করা হয়েছিল। এবার টিপস্টার Digital Chat Station আপকামিং iPhone 18, iPhone 18e এবং iPhone Air 2 ফোনের লঞ্চ টাইমলাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2027 সালের প্রথমার্ধে এই ফোনগুলি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক ডিটেইলস সম্পর্কে।
iPhone 18 ফোনের লিক ডিটেইলস
লিক অনুযায়ী Apple iPhone 18 ফোনে 6.3-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনে বর্তমান মডেলের মতোই Dynamic Island ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই ফোনটি Face ID সাপোর্ট করতে পারে।
প্রসেসিঙের জন্য iPhone 18 ফোনে নতুন 2nm A20 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটির ব্যাক প্যানেলে 48MP ডুয়েল এয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এছাড়াও ওই ফোনটিতে আগের মডেলের চেয়ে বড় ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। লিকে আরও বলা হয়েছে এই ফোনটির দাম আগের চেয়ে বেশি রাখা হতে পারে। তবে টিপস্টার ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে কিছু জানাননি।
iPhone 18e ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী iPhone 18e ফোনে 6.12-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 48MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিং এর জন্য এই ফোনটিতে 2nm A20 চিপসেট যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 24MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
iPhone Air 2 ফোনের লিক ডিটেইলস
iPhone Air 2 ফোনের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনে 6.55-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে দুটি 48MP ক্যামেরা যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে বড় ব্যাটারি এবং 5.2mm স্লিম প্রোফাইল থাকতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে A20 Pro চিপসেট দেওয়া হবে।
এছাড়াও iPhone Air 2 ফোনে Apple এর পক্ষ থেকে N2 ওয়্যারলেস চিপ এবং C2 মোডেম যোগ করা হবে বলে জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফিচার সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাই ভবিষ্যতে আরও ডিটেইলস প্রকাশ্যে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মার্চ বা এপ্রিল মাসে হতে পারে লঞ্চ
লিক অনুযায়ী Apple আগামী বছর অর্থাৎ 2027 সালের মার্চ বা এপ্রিল মাসে তাদের iPhone 18, iPhone 18e এবং iPhone Air 2 ফোনগুলি লঞ্চ করতে পারে। এই ফোনগুলির লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি।
