Home খবর প্রকাশ্যে এল iPhone Fold ফোনের রেন্ডার, থাকতে পারে ক্রিজ ফ্রি ফোল্ডেবল ডিসপ্লে

প্রকাশ্যে এল iPhone Fold ফোনের রেন্ডার, থাকতে পারে ক্রিজ ফ্রি ফোল্ডেবল ডিসপ্লে

Apple এর আপকামিং ফোল্ডেবল iPhone সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার টিপস্টার এবং Front Page Tech ইউটিউব চ্যানেলের Jon Prosser নতুন ভিডিওতে এই ফোনটির ডিটেইলস দেখিয়েছেন। এই ভিডিওতে বলা হয়েছে এই ফোনে প্রায় অদৃশ্য স্ক্রিন ক্রিজ দেখা যাবে। এই তথ্য সঠিক হলে Apple Fold ফোনটি এখনও পর্যন্ত সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

লিক অনুযায়ী Apple তাদের ফোল্ডেবল ফোনে ক্ল্যামশেল ডিজাইনের বদলে বুক-স্টাইল ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর ব্যাবহার করেছে। আপকামিং iPhone Fold ফোনের বাইরের দিকে 5.5-ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। এক‌ইভাবে ফোনটি আনফোল্ড করলে 7.8 ইঞ্চির স্ক্রিন পাওয়া যেতে পারে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির ক্রিজ-ফ্রি লুক হবে বলে জানানো হয়েছে, যা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ফোল্ডেবল ফোনের সবচেয়ে বড় দুর্বলতা।

টিপস্টার জানিয়েছেন Apple তাদের ফোনে স্ক্রিন ক্রিজ সরানোর জন্য একটি বিশেষ টেকনোলজি ব্যাবহার করেছে, এতে প্রেশার-ডিসপার্সিং মেটাল প্লেট, হিঞ্জে লিকুইড মেটাল এবং ইন-সেল টাচ প্যানেল যোগ করা হতে পারে। এর আগেও রিপোর্টের মাধ্যমে এই ধরনের তথ্য পাওয়া গেছে। এই ফোনে আলট্রা-থিন ফ্লেক্সিবল গ্লাস অর্থাৎ UFG টেকনোলজি নিয়ে কাজ করছে বলে জানা গেছে, এর ফলে ফোল্ডেবল স্ক্রিনের ক্রিজের সমস্যা দূর করা যাবে।

আপকামিং iPhone Fold ফোনটির ডায়মেনশন সম্পর্কেও জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনটি ফোল্ড হলে থিকনেস 9mm হতে পারে। এক‌ইভাবে আনফোল্ড হলে 4.5mm থিকনেস পাওয়া যেতে পারে। এর ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম বুক-স্টাইল ফোল্ডেবল ডিভাইস হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য এই আপকামিং ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনে iPhone Air ফোনের মতো ক্যামেরা মডিউল থাকতে পারে। এর সঙ্গে কভার ডিসপ্লেতে একটি এবং ইন্টারনাল স্ক্রিনে একটি ক্যামেরা যোগ করা হবে। আরও জানা গেছে এই ফোনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা দেওয়া হবে না।

পারফরমেন্সের দিক থেকেও iPhone Fold ফোনটি যথেষ্ট অ্যাডভান্স হতে চলেছে। লিক অনুযায়ী এই ফোনে Apple এর আসন্ন A20 Pro প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে সেকেন্ড জেনারেশন C2 মোডেম এবং হাই-ডেনসিটি ব্যাটারি থাকতে পারে। ফলে ভালো ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কিছু রিপোর্ট অনুযায়ী Apple তাদের এই আপকামিং ফোল্ডেবল আইফোনটি থেকে Face ID বাদ দিতে পারে। এর বদলে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। এই সেন্সর পাওয়ার বাটনের মধ্যে ইন্টিগ্ৰেট করা হতে পারে। টিপস্টার জানিয়েছেন এই ফোনটির পাওয়ার বাটন ফোনের টপ প্যানেলে অবস্থিত হতে পারে।

iPhone Fold ফোনটি শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির দাম $2,000 থেকে $2,500 অর্থাৎ প্রায় 2 লক্ষ 24 হাজার টাকা রাখা হতে পারে। ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে দামী আইফোনগুলির মধ্যে একটি হয়ে উঠবে।

যেসব ইউজাররা অ্যাপেল ইকোসিস্টেমের অধীনে থেকে প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক আইফোন পছন্দ করেন তাদের জন্য iPhone Fold ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত আপকামিং Samsung Galaxy Z Fold সিরিজ, Honor Magic V6 এবং Google Pixel 10 Pro Fold ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

যারা লেটেস্ট টেকনোলজি সহ স্মার্টফোন খুঁজছেন এবং বেশি টাকা খরচ করতে কোনো সমস্যা নেই তাঁরা iPhone Fold ফোনটি কিনতে পারেন। তবে ফোনটির লঞ্চ হতে এখনও দেরি আছে, তাই ইউজারদের অনেক দিন অপেক্ষা করতে হতে পারে।