আগামী কয়েক মাস অর্থাৎ মার্চ বা এপ্রিল মাসের মধ্যে Apple তাদের নেক্সট জেনারেশন iPhone SE 4 বা iPhone 16e ফোনটি লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই iPhone SE 4/iPhone 16e ফোনের ডামি ছবি অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং মডেলের ডিটেইলস সম্পর্কে।
iPhone SE 4/iPhone 16e এর ডামি
- সোশ্যাল মিডিয়া সাইট X এবং সানি ডিক্সন iPhone SE 4/16e ফোনের এর ডামি ছবিগুলি শেয়ার করেছেন।
- প্রথম ছবিতে ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে দেখা গেছে, এটি সাধারণত Apple তাদের ফোন ডিজাইনের সময় ব্যবহার করে।
- ছবিতে একটি উঁচু রেয়ার ক্যামেরা সহ একটি ছোটো কাটআউট দেখা গেছে। এই মডিউল সেটআপে একটি মাইক্রো ফোনের জন্য এবং ঠিক তার পাঁশেই একটি এলইডি ফ্ল্যাশের জন্য কাটআউট রয়েছে। এটি একটি ডামি ইউনিট, তাই কোনো Apple লোগো নেই।
- দ্বিতীয় ছবিতে ভলিউম রকার, মিউট সুইচ এবং সিম ট্রে স্লট সহ ফোনটির সাইড প্রোফাইল দেখানো হয়েছে।
- iPhone 16e/iPhone SE 4 ফোনটির ভালো গ্রিপের জন্য গোলাকার কর্নার সহ একটি বক্সি চেসিস রয়েছে।
- ছবির মাধ্যমে ফোনের ফ্রন্ট ডিজাইন দেখা যাচ্ছে না, কিন্তু ফোনটিতে অত্যন্ত পাতলা বেজাল সহ একটি নচ ডিজাইন দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
- যেহেতু এখনও পর্যন্ত লিকের সত্যতা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি, তাই এই লিকটিকে সত্যি বলে মেনে নেওয়া উচিৎ নয়।
iPhone SE 4/iPhone 16e সম্পর্কে জানা গেছে…
- ডিসপ্লে: iPhone SE 4/16e ফোনটিতে 60Hz রিফ্রেশ রেট সহ 6.06-/6.1-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। আগের মডেলের 4.7-ইঞ্চির স্ক্রিনের থেকে বড় আপগ্রেড হতে পারে।
- প্রসেসর: ফোনটি A18 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই আপকামিং ফোনটিতে iPhone 16 সিরিজের মতো Apple ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 48MP লেন্স থাকতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 24MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আগের মডেলে 12MP রেয়ার এবং 7MP ফ্রন্ট ক্যামেরা ছিল।
- ব্যাটারি: ফোনটিতে 3,279mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। আগের মডেলে 2,018mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
- অন্যান্য: সিকিউরিটির জন্য ফোনটিতে ফেস আইডি, 20W ওয়্যার ফাস্ট চার্জিং, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, USB টাইপ-C পোর্ট, ইন-হাউস 5G মোডেম এবং Qi2 এবং MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি iPhone SE 4/16e ফোনটির দাম 499 ডলার (অর্থাৎ প্রায় 43,200 টাকা) এবং 549 ডলার (অর্থাৎ প্রায় 47,600 টাকা) মধ্যে রাখা হবে বলে শোনা যাচ্ছে। 2022 সালের মার্চ মাসে iPhone SE 3 ফোনটি ভারতে 43,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যান্য Apple ডিভাইসের মতো iPhone SE 4/16e ফোনটিও গ্লোবাল সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
