Home খবর 30 অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে ফ্ল্যাগশিপ iQOO 13 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

30 অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে ফ্ল্যাগশিপ iQOO 13 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

অবশেষে আইকু তাদের নাম্বার সিরিজের শক্তিশালী iQOO 13 স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটি বিভিন্ন খবর আসছিল। আগামী 30 অক্টোবর চীনে ফোনটি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট সহ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির প্রি বুকিং শুরু করে দিয়েছে। একইসঙ্গে মাইক্রো সাইটের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 13 5G স্মার্টফোন সম্পর্কে।

iQOO 13 এর লঞ্চ ডেট টিজার (চীন)

iQOO 13 এর ডিজাইন

iQOO 13 ফোনটির রেয়ার প্যানেলে একটি সার্কেল ক্যামেরা মডিউল রয়েছে। এই ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউলে একটি হ্যালো লাইট রয়েছে, যা ডিফল্ট হিসেবে বন্ধ থাকবে কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী বন্ধ বা চালু করা যাবে। এখনও পর্যন্ত এই ফোনটির ফ্রন্ট প্যানেল দেখা যায়নি, কিন্তু এতে ফ্ল্যাট ডিসপ্লে এবং পাঞ্চ হোল কাটআউট দেওয়া হতে পারে।

iQOO 13 এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু ফটোগ্রাফির জন্য iQOO 13 ফোনটিতে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে প্রাইমারি সেন্সর, আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স থাকবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিং যোগ করা হতে পারে। এছাড়াও iQOO 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন ওএস 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে।