iQOO তাদের সবচেয়ে শক্তিশালী iQOO 13 স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের নাম্বার সিরিজের অধীনে iQOO 14 এবং iQOO 14 Pro ফোনদুটি লঞ্চ করবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং iQOO 14 Pro ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
iQOO 14 Pro এর তথ্য
- চীনের টিপস্টার “Smart Pikachu” মাধ্যমে iQOO 14 Pro ফোনের ডিটেইলস জানা গেছে।
- টিপস্টার চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে পোস্টের মাধ্যমে iQOO 14 এবং iQOO 14 Pro ফোনের তথ্য শেয়ার করেছে।
- পোস্টের মাধ্যমে জানানো হয়েছে iQOO এবং Vivo ব্র্যান্ড দুটি Samsung এর স্ক্রিন সহ নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
- একই পোস্টে কমেন্টের উত্তর দিতে গিয়ে জানিয়েছেন আপকামিং iQOO 14 এবং iQOO 14 Pro ফোন দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য Periscope ক্যামেরা হবে।
- লিক অনুযায়ী iQOO 14 Pro ফোনটির ক্যামেরা সেটআপে পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। তবে iQOO 14 মডেলে এই ফিচার থাকবে না।
- অন্য একটি ওয়েইবো পোস্টের মাধ্যমে জানা গেছে আপকামিং iQOO 14 Pro ফোনটি ফ্ল্যাট স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে উপরক্ত দুটি পোস্ট অনুযায়ী 2025 সালের শেষের দিকে নতুন Snapdragon চিপসেট সহ আইকু তাদের নতুন নাম্বার সিরিজে 14 Pro মডেল লঞ্চ করতে পারে।
মনে করিয়েদিই এইবার কোম্পানি শুধুমাত্র iQOO 13 মডেল লঞ্চ করেছে এবং সিরিজের কোনো Pro মডেল পেশ করা হয়নি। এর আগের জেনারেশনে iQOO 12 এবং iQOO 12 Pro দুটি মডেল লঞ্চ করা হয়েছিল এবং নেক্সট জেনারেশনে ভ্যানিলা iQOO 14 মডেল সহ iQOO 14 Pro মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
iQOO ফোনের স্যামসাঙ স্ক্রিন
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং iQOO 14 এবং iQOO 14 Pro ফোনদুটিতে Samsung এর স্ক্রিন ব্যাবহার করা হতে পারে। দক্ষিণ কোরিয়া কোম্পানি 2025 সালে স্মার্টফোনের জন্য বিভিন্ন সাইজের OLED প্যানেল সাপ্লাই কবে বলে আশা করা হচ্ছে। এতে 1.5K OLED LTPO ফ্ল্যাট ডিসপ্লে, 1.5K এবং 2K LTPO মাইক্রো-কোয়াড-কার্ভ প্যানেলও থাকতে পারে।
মনে করিয়েদিই BOE এবং Visonox কোম্পানির সাপ্লাই করা OLED প্যানেল iQOO 13 এবং iQOO 12 সিরিজে ব্যাবহার করা হয়েছিল। এখনও পর্যন্ত কয়েক মাস বাঁকি রয়েছে আপকামিং ফোনগুলি লঞ্চ হতে। তাই পরবর্তী সময়ে iQOO 14 এবং iQOO 14 Pro ফোনের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
