Home খবর আবারও স্মার্টফোনের দাম বাড়িয়েছে iQOO, 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে iQOO 15, 15R এবং Neo 10 ফোনের দাম

আবারও স্মার্টফোনের দাম বাড়িয়েছে iQOO, 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে iQOO 15, 15R এবং Neo 10 ফোনের দাম

যারা আইকু নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের এখন থেকে বেশি দাম দিতে হবে। আবারও কোম্পানি তাদের তিনটি প্রিমিয়াম iQOO 15, iQOO 15R এবং iQOO Neo 10 স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। টিপস্টার Sanju Choudhary সোশ্যাল মিডিয়া সাইট X এর মাধ্যমে এই তথ্য শেয়ার করেছে। মাত্র 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ফোনের মূল্যবৃদ্ধি ইউজারদের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15, iQOO 15R এবং iQOO Neo 10 স্মার্টফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

iQOO 15 ফোনের নতুন দাম

iQOO 15 ফোনের 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 74,999 টাকা থেকে বাড়িয়ে 76,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB + 512GB স্টোরেজ অপশন 81,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখন 83,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ উভয় ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

iQOO 15R ফোনের নতুন দাম

iQOO 15R ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 47,999 টাকা থেকে বাড়িয়ে 49,999 টাকা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে 12GB + 256GB স্টোরেজ অপশন 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 52,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 59,999 টাকা বেড়ে 61,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ তিনটি ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

iQOO Neo 10 ফোনের নতুন দাম

iQOO Neo 10 ফোনের 8GB + 256GB স্টোরেজ অপশন 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 41,999 টাকা দামে কেনা যাবে। একইভাবে, 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 46,999 টাকা থেকে বাড়িয়ে 44,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ

আইকু এখন‌ও পর্যন্ত এই ফোনগুলির মূল্যবৃদ্ধির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে উৎপাদন খরচ, মেমো্রি ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি, সাপ্লাই খরচ এবং বাজারের বর্তমান পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম পরিবর্তন করে চলেছে। এর ফলে ভারতীয় ইউজারদের তাদের পছন্দের স্মার্টফোন কেনার জন্য বেশি টাকা খরচ করতে হচ্ছে।

ফোন কেনার আগে মাথায় রাখুন

যেসব ইউজাররা iQOO 15, iQOO 15R বা iQOO Neo 10 ফোনগুলি কেনার কথা ভাবছিলেন তাদের অবশ্যই লেটেস্ট প্রাইস চেক করা উচিৎ। ভবিষ্যতে সেল, অফার বা ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে ফোনগুলি কম দামে কেনা যাবে। এর ফলে ইউজাররা কম দামে ফোন কিনতে পারবেন। অদূর ভবিষ্যতে কোনো ফোনের দাম পরিবর্তন হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।