iQOO ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! 14,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে iQOO 15, 15R এবং Neo 10 ফোনের দাম, জানুন বিস্তারিত

আরও একবার iQOO তাদের নাম্বার এবং নিও সিরিজের ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অনলাইন স্টোরে iQOO 15, iQOO 15R এবং iQOO Neo 10 ফোনের নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। ভেরিয়েন্ট অনুযায়ী এই ফোনগুলির দাম 14,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির iQOO 15 এবং 15R ফোনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

iQOO 15 ফোনের নতুন দাম

iQOO 15 ফোনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ সহ বেস মডেল 85,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল 72,999 টাকা। অর্থাৎ এই মডেলের দাম 13,000 টাকা বাড়ানো হয়েছে। এক‌ইভাবে iQOO 15 ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম আগে 79,999 টাকা ছিল, যা এখন 14,000 টাকা বেড়ে 93,999 টাকা হয়ে গেছে।

iQOO 15R ফোনের নতুন দাম

iQOO 15R ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম এখন 53,999 টাকা হয়ে গেছে। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল 44,999 টাকা। এই ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 47,999 টাকা থেকে বাড়িয়ে 59,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনার জন্য এখন থেকে 52,999 টাকার বদলে 66,999 টাকা দাম দিতে হবে। অর্থাৎ iQOO 15R ফোনের বিভিন্ন মডেলের দাম 9,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

iQOO Neo 10 ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের iQOO Neo 10 ফোনের দাম‌ও বাড়ানো হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে 43,999 টাকা দামে লিস্টেড করা রয়েছে। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল 33,999 টাকা। অর্থাৎ এই মডেলের দাম 10,000 টাকা বেড়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে ইউজারদের 35,999 টাকার পরিবর্তে 48,999 টাকা খরচ করতে হবে। জানিয়ে রাখি ভারতের বাজারে iQOO Neo 10 ফোনের 8GB + 128GB বেস মডেল 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে এই মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

iQOO ফোনের মূল্যবৃদ্ধির কারণ

বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতে মেমরি ও স্টোরেজ কম্পোনেন্টের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর আগেও iQOO তাদের একাধিক ডিভাইসের দাম বাড়িয়েছে। এছাড়াও মার্কেটে OnePlus, Vivo ও Oppo কোম্পানিও তাদের ডিভাইসে প্রাইস হাইক জারি করেছে। তাই iQOO ব্র্যান্ডের ফোনের এই মূল্যবৃদ্ধি মার্কেট কন্ডিশনের কারণেই বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

দাম বেড়ে যাওয়ায় iQOO 15, iQOO 15R এবং iQOO Neo 10 ফোনগুলি কেনার জন্য এখন থেকে ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। তবে ভবিষ্যতে অফার বা ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে ফোনগুলি কম দামে কেনা যেতে পারে। এর ফলে ইউজাররা কিছু টাকা সাশ্রয় করতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here