রিপেয়ারেবল এবং দীর্ঘ দিন পর্যন্ত ব্যাবহারের জন্য Fairphone যথেষ্ট সুপরিচিত একটি ব্র্যান্ড। এই কোম্পানির পক্ষ থেকে এবার নতুন Fairphone 6+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আগের Fairphone 6 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি কোম্পানির প্রথম Fairphone স্মার্টফোন, যা স্বয়ং Fairphone অফিসিয়ালি আমেরিকার বাজারে সেল করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Fairphone 6+ ফোনের স্পেসিফিকেশন
Fairphone তাদের এই নতুন ফোনে সাস্টেনেবিলিটির ওপর যথেচ্ছ গুরুত্ব দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির বডির অর্ধেকের চেয়েও বেশি অংশ ফেয়ার বা রিসাইকেল করা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরও জানানো হয়েছে Fairphone 6+ ফোনের কার্বন ফুটপ্রিন্ট 30kg CO2e, যা কোম্পানির অন্য সমস্ত ফোনের মধ্যে সবচেয়ে কম।
Fairphone 6+ ফোনে 6.31 ইঞ্চির FHD+ LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অর্থাৎ নামে Plusথাকলেও কোম্পানি ডিসপ্লে সাইজ বাড়ায়নি। এই ফোনটির ডিসপ্লের মাপ প্রায় আগের মডেলের মতোই।
প্রসেসিঙের জন্য Fairphone 6 Plus ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। জানিয়ে রাখি আগের Fairphone 6 ফোনে 8GB RAM দেওয়া হয়েছিল।
Fairphone 6 Plus ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony LYT-700C প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দেখাই যাচ্ছে ক্যামেরা ফার্মওয়্যারের দিক থেকে এই ফোনে Fairphone 6 ফোনের তুলনায় খুব একটা আপগ্ৰেড করা হয়নি। ক্যামেরা সেগমেন্টের বদলে এই ফোনের মূল ফোকাস হল পারফরমেন্স, রিপেয়ারিবিলিটি এবং দীর্ঘ দিন পর্যন্ত ব্যাবহারের উপযোগী।
এই ফোনটির অন্যতম বিশেষত্ব হল এই ফোনের রিমুভেবল ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য Fairphone 6 Plus ফোনে 4,415mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ইউজাররা প্রয়োজন মনে করলে এই ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1,000 চার্জিং সাইকেলের পরও এই ফোনে 80 শতাংশ ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
Fairphone 6+ ফোনটি 30W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। রিপেয়ারিবিলিটির কথা মাথায় রেখে এই ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফোনটির 12 কম্পোনেন্ট সহজে বদলানো যায়।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP55 রেটিং রয়েছে। এছাড়াও Fairphone 6 Plus ফোনে MIL-STD 810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এই ফোনটির ওজন 193 গ্ৰাম।
Fairphone 6+ ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 5 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।
Fairphone 6+ ফোনের দাম
আমেরিকায় Fairphone 6+ ফোনের দাম $649 অর্থাৎ প্রায় 62 হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। তবে ইউরোপে ফোনটি €649 অর্থাৎ প্রায় 72 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Forest Green, Horizon Black এবং Cobalt Blue কালার অপশনে সেল করা হবে।
Fairphone 6+ ফোনে ফাস্ট হার্ডওয়্যারের বদলে দীর্ঘ লাইফ, রিপেয়ারিবিলিটি, রিমুভেবল ব্যাটারি ও দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। যারা বর্তমান অ্যাডভান্স ফোনের পরিবর্তে অন্য ধরনের স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি দেখতে পারেন।











