Home খবর 26 নভেম্বর ভারতে আসতে চলেছে iQOO 15 স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি, 2K Samsung ডিসপ্লে এবং 100X Zoom ক্যামেরা

26 নভেম্বর ভারতে আসতে চলেছে iQOO 15 স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি, 2K Samsung ডিসপ্লে এবং 100X Zoom ক্যামেরা

ভারতের বাজারে আগামী 26 নভেম্বর iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। বেশ কিছু ধারনা এবং লিকের পর আজ অবশেষে কোম্পানি তাদের আপকমিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। গতকাল আইকু ইন্ডিয়ার CEO নিপুণ মারজা টুইটারের মাধ্যমে iQOO 15 ফোনের লঞ্চ ডেটের টিজার ভিডিও শেয়ার করে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছেন। এবার কোম্পানি ফ্যানদের খুশি করার জন্য লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানি এই প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোন লঞ্চ করছে।

কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে আগামী 26 নভেম্বর iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। আপকামিং iQOO 15 ফোনের ফটোর পাশাপাশি স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইট সহ আইকুয়ের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ করা হবে, ইউজাররা তাদের ফোনের মাধ্যমে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন।

আমরা আগেই জানিয়েছি iQOO 15 ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর সহ ফোন হতে চলেছে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যা 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে iQOO 15 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অ্যাডভান্স Origin OS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। এই ফোনটি AI ক্ষমতাসম্পন্ন।

প্রথমে চীনের বাজারে iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি iQOO 15 5G ফোনটি M14 লুমিন্সেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে। এই ফোনটিতে Samsung Everest LEAD ফিচার সহ 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হচ্ছে। এই ফোনটির স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য iQOO 15 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল 3x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 15 ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে গ্লোবাল ডায়রেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0 ফিচার যোগ করা হয়েছে। প্রয়োজন হলে এত ফোনের ব্যাটারির পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দেয়, ফলে ফোনে হিট হয় না এবং ব্যাটারিতে লোড পরে না।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোন লঞ্চ করা হয়নি। iQOO 15 ফোনের আগেই নভেম্বর মাসে OnePlus 15 সহ realme GT 8 এবং OPPO Find X9 Series ভারতের বাজারে পেশ করা হবে। এই ফোনগুলিতে নতুন কয়ালকমের প্রসেসর থাকবে। iQOO 15 ফোনটি বেশ কিছু ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।