চাইনিজ মোবাইল কোম্পানি iQOO তাদের নাম্বার সিরিজের অধীনে আলট্রা মডেল লঞ্চ করতে চলেছে। বিগত বেশ কিছু দিন ধরে iQOO 15 Ultra নামটি টিজ করা হচ্ছে। এবার এই ফোনের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দুটি কালার অপশন এবং ডিজাইন দেখানো হয়েছে। আপাতত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে এই ফোনটি পেশ করা হতে পারে। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
ছবিতে iQOO 15 Ultra ফোনটি দুটি কালার অপশনে দেখা গেছে। এই দুটি কালারের নাম 2077 Flowing Orange এবং 2049 Cold Blue রাখা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে কোম্পানি এই আপকামিং ফোনটিতে সাইন্স ফিকশন এবং ফিউচারিস্টিক থীম ব্যাবহার করবে। Flowing Orange ভেরিয়েন্টে বেশি বোল্ড এবং এনার্জেটিক লুক পাওয়া যাবে। অপরদিকে Cold Blue ভার্সনে বেশি কুল ভিজুয়াল অ্যাপিল দেখা গেছে।
ফোনটির ব্যাক প্যানেলে বড় স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে ট্রান্সপারেন্ট ফিনিশ দেখা গেছে। ক্যামেরা মডিউলের মধ্যে হরাইজন্টাল লাইট স্ট্রিপ রয়েছে। এর নিচে স্মার্টভাবে অ্যাক্টিভ কুলিং সিস্টেমের জন্য এয়ার ইনটেক ভেন্ট ইন্টিগ্ৰেট করা হয়েছে।
ফোনটির ব্যাক প্যানেলে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে, যা ফোনটির পারফরমেন্স-ওরিয়েন্টেড ডিজাইন ফুটিয়ে তোলে। এছাড়াও ফোনের সাইড ফ্রেমে ডুয়েল শোল্ডার বাটন যোগ করা হয়েছে, এর ফলে বোঝাই যাচ্ছে iQOO 15 Ultra ফোনটি বিশেষভাবে গেমিং কন্ট্রোল এবং ভালো রেসপন্সিভনেসের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির পারফরমেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। iQOO এর প্রোডাক্ট ডাইরেক্টর Galant V আপকামিং iQOO 15 Ultra ফোনটির AnTuTu স্কোর শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই ফোনটি 4.51 মিলিয়নের চেয়েও বেশি আনটুটু স্কোর পেয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত হাই-পারফরমেন্স বজায় রাখার জন্য এতে অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকবে।
লিক থেকে জানা গেছে iQOO 15 Ultra ফোনটির বেস ভেরিয়েন্টে 16GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হবে। অপরদিকে টপ মডেলে 24GB RAM এবং 1TB স্টোরেজ দেওয়া হতে পারে। এর ফলে এই ফোনটি পাওয়ার ইউজার এবং হার্ডকোর গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে।
iQOO 15 Ultra ফোনে 6.85-ইঞ্চির 2K রেজোলিউশন সহ Samsung AMOLED M14 ফ্ল্যাট ডিসপ্লে যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYTIA LYT-600 3X পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 Ultra ফোনে 7,000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়াও এই ফোনে ডেডিকেটেড Q3 গেমিং চিপ, অ্যাক্টিভ কুলিং ফ্যান এবং প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার যোগ করা হতে পারে।
যারা চীনে আছেন, iQOO ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন এবং অদূর ভবিষ্যতে একটি শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা iQOO 15 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
