বিগত কয়েক দিন ধরেই iQOO তাদের আপকামিং iQOO 15R ফোনটির টিজার শেয়ার করছে। এর ফলে লঞ্চের আগেই অর্থাৎ 24 ফেব্রুয়ারির আগেই ফোনটি সমালোচনায় রয়েছে। কোম্পানির লেটেস্ট টিজারের মাধ্যমে আসন্ন ফোনের ডিসপ্লে এবং গেমিং ফোকাস ফিচার সম্পর্কে জানানো হয়েছে। তাই আপকামিং ফোনটি পাওয়ার ইউজার এবং গেমিং প্রেমীদের জন্য দারুণ বিকল্প হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15R ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে আপকামিং iQOO 15R ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই হাই রিফ্রেশ রেটের জন্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে স্মুথ এক্সপিরিয়েন্সের পাশাপাশি গেমিং চলাকালীন অসাধারণ ভিজুয়ালও পাওয়া যাবে। এই ডিসপ্লেতে HDR10+ সহ 5,000 নিটস পীক ব্রাইটনেস থাকবে, এর ফলে তীব্র রোঁদেও অসাধারণ ভিজিবিলিটি উপভোগ করা যাবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী এতে প্রায় 6.59 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।
iQOO 15R ফোনটির ডিসপ্লের আই-কেয়ার ফিচারের ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। এতে অ্যাডাপটিভ কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, লো-ব্রাইটনেস স্লিপ স্ক্রিন মোড এবং মোশন-বেসড রিমাইন্ডারের মতো ফিচার থাকবে। এই ফিচারে ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখের ক্লান্তি কম হবে এবং কম চাপ পরবে।
প্রসেসিঙের জন্য iQOO 15R ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে। একইসঙ্গে কোম্পানির ইন-হাউস Q2 সুপারকম্পিউটিং চিপ যোগ করা হবে। এই কম্বিনেশন স্টেবল 144fps গেমিং উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে একটি ডেডিকেটেড নেটওয়ার্ক এনহান্সমেন্ট চিপ দেওয়া হবে, এর ফলে অনলাইন গেমিং চলাকালীন লেটেন্সি কম করতে এবং কানেকশন আরও স্টেবল রাখতে সাহায্য করতে পারে। একইসঙ্গে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 6.5K IceCore VC কুলিং সিস্টেম যোগ করা হবে, ফলে হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় স্মুথ ও অ্যাডভান্স পারফরমেন্স পাওয়া যাবে।
iQOO 15R ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT-700V প্রাইমারি সেন্সর থাকবে, এতে OIS (Optical Image Stabilization) সাপোর্ট করবে। একইসঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যোগ করা হবে। তবে আপাতত ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
ব্যাটারি ও চার্জিংয়ের দিক দিয়ে আপকামিং ফোনটি শক্তিশালী হতে পারে। কারণ iQOO 15R ফোনটিতে 7,600mAh ব্যাটারি দেওয়া হবে এবং চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়া ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে। কোম্পানির ফোনটি 4 বছরের Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ফলে এটি দীর্ঘমেয়াদী ব্যাবহারের জন্য একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 ও IP69 রেটিং দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং IR ব্লাস্টার মতো প্রিমিয়াম ফিচার থাকবে। iQOO 15R ফোনটি Triumph Silver এবং Dark Knight কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
iQOO এর পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে ফোনটি ভারতে 50,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি OnePlus 15R এবং Motorola Signature ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। যারা হাই-এন্ড গেমিং, স্মুথ ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন খুঁজছেন, তাদের কাছে এই স্মার্টফোনটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা 50,000 টাকা রেঞ্জে শক্তিশালী গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য iQOO 15R ফোনটি ভালো অপশন হতে পারে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
