iQOO 15 ফোনের সফলতার পর এবার কোম্পানি এই সিরিজের অধীনে iQOO 15R নামের আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি 50 হাজার টাকার রেঞ্জে কম দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটি ভারতের তৃতীয় Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে ইউজাররা ফোনটির লঞ্চ লাইভ দেখতে পারবেন।
আগামীকাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি ভারতে iQOO 15R ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ভারতের বাজারে এই 5G ফোনটি পেশ করা হবে। আগামীকাল দুপুর 12টার সময় এই ইভেন্টের সূচনা করা হবে এবং গোটা দেশে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং শপিং সাইট আমাজনে iQOO 15R ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা হবে।
Tomorrow. 12 Noon.
iQOO 15R arrives with power, precision and everything you have been waiting for.
Be there when it drops!Launching tomorrow at 12 noon. Watch Live on YouTube.#iQOO15R #AmazonSpecials pic.twitter.com/sx513NYAod
— iQOO India (@IqooInd) February 23, 2026
ভারতে iQOO 15R ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনদুটিতে এই চিপসেট যোগ করা হয়েছে। আপকামিং iQOO 15R ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
জানিয়ে রাখি Motorola Signature ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং OnePlus 15R ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 47,999 টাকা। এই দুটি ফোনেই 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। তাই আপকামিং iQOO 15R ফোনের দামও 50 হাজার টাকার কাছাকাছি রাখা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 3.5 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu score পেতে পারে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে Motorola Signature ফোনটি 30,98,258 এবং OnePlus 15R ফোনটি 29,57,229 আনটুটু স্কোর পেয়েছে।
আপকামিং iQOO 15R ফোনে বড় ব্যাটারি যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,600mAh ব্যাটারি দেওয়া হবে। বাজারে উপস্থিত OnePlus 15R ফোনে 7400mAh এবং Motorola Signature ফোনে 5200mAh ব্যাটারি রয়েছে। iQOO 15R 5G ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য iQOO 15R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP Sony LYT-700V প্রাইমারি সেন্সর যোগ করা হবে এবং এই সেন্সর OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। এই সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
iQOO 15R 5G ফোনে 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। LTPS OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং থাকবে।
