আজ ভারতের বাজারে সবচেয়ে বড় ব্যাটারি সহ আইকু স্মার্টফোন লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 7600mAh ব্যাটারি সহ iQOO 15R স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতের তৃতীয় Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ লেটেস্ট iQOO 15R ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। বাজারে উপস্থিত OnePlus 15R এবং Motorola Signature ফোনগুলির সঙ্গে এই নতুন ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে।
iQOO 15R 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য iQOO 15R 5G ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। হেভি গেমিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 6.5k IceCore VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 826 GPU যোগ করা হয়েছে।
আগেই বলা হয়েছে iQOO 15R 5G ফোনটি ভারতের তৃতীয় Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এর আগে শুধুমাত্র OnePlus 15R এবং Motorola Signature ফোনগুলি এই চিপসেটে কাজ করে। আমাদের টেস্টিঙে iQOO 15R ফোনটি 30,78,708 AnTuTu Score পেয়েছে। জানিয়ে রাখি OnePlus 15R ফোনটি 29,57,229 এবং Motorola Signature ফোনটি 30,98,258 স্কোর পেয়েছে।
iQOO 15R 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700V প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15R 5G ফোনে শক্তিশালী 7600mAh ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এর আগে এই খেতাব ছিল কোম্পানির 7300mAh ব্যাটারি সহ iQOO Z10 ফোনের কাছে। আমাদের টেস্টিঙে iQOO 15R ফোনটি 18 ঘন্টা, 23 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
জানিয়ে রাখি iQOO Z10 ফোনটি এই টেস্টে 16 ঘন্টা, 41 মিনিট স্কোর পেয়েছে। ব্যাটারির দিক থেকে iQOO 15R ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন বললে খুব একটা ভুল বলা হবে না। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। টেস্টিঙের সময় ফোনটির ব্যাটারি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 45 মিনিট সময় লেগেছে।
কানেক্টিভিটির জন্য iQOO 15R ফোনে Bluetooth 6.0 ও Wi-Fi 7 সহ NFC ও IR Blaster ফিচার যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68+IP69 রেটিং রয়েছে। iQOO 15R 5G ফোনটি Android 16 বেসড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ভারতের বাজারে iQOO 15R ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেলের দাম রাখা হয়েছে 44,999 টাকা। এই ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের 256GB ও 512GB মডেল যথাক্রমে 47,999 টাকা এবং 52,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Triumph Silver এবং Dark Knight কালার অপশনে সেল করা হবে।
iQOO 15R ফোনটির প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে HDFC ও Axis ব্যাঙ্ক ইউজারদের 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 41,999 টাকা। আগামী 3 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের পাশাপাশি রিটেইল স্টোরের মাধ্যমে iQOO 15R ফোনটি সেল করা হবে।
