দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হতে চলেছে iQOO 8 সিরিজ, দেখে নিন ডিটেইলস

স্মার্টফোন কোম্পানি আইকু তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ iQOO 8 ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে। ভিভোর এই সাব ব্র‍্যান্ড এই ফোনটি টেক ট্রেন্ড শো ChinaJoy 2021 ইভেন্টের মঞ্চে ডিসপ্লে করেছিল। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে একটি পোস্টার শেয়ার করে জানিয়ে দিয়েছে চীনে আগামী 17 আগস্ট iQOO 8 ফোনটি লঞ্চ করা হবে। মনে করা হচ্ছে এই সিরিজে iQOO 8 এবং iQOO 8 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। কানাঘুষো চলছে iQOO 8 সিরিজের ফোনে সুন্দর ডিসপ্লে, দুর্দান্ত পারফরম্যান্স যুক্ত প্রসেসর এবং পাওয়ারফুল ব‍্যাটারি দেখা যাবে।

iQOO 8 এর লিক

শোনা যাচ্ছে iQOO 8 সিরিজের ফোন প্রথম Samsung E5 AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা স্মার্টফোনের স্থান দখল করতে চলেছে। এই ফোন 120 হার্টস পর্যন্ত ডায়নামিক রিফ্রেশরেট, 2K+ রেজলিউশন এবং 10 bit কালার সাপোর্ট করবে। চায়নাজয় ইভেন্টে ডিসপ্লে করার সময় দেখা গিয়েছিল এই ফোনে পাঞ্চ হোল কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার‌ও থাকবে।

রিপোর্ট অনুযায়ী কিছু দিন আগে V2141A মডেল নাম্বারযুক্ত একটি ভিভো স্মার্টফোন কিছু দিন আগে MIIT তে স্পট করা হয়েছিল। এই ফোনটি আসলে iQOO 8 সিরিজের একটি স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের ওভারলকড ভেরিয়েন্ট হিসেবে পরিচিত স্ন‍্যাপড্রাগন 888+ চিপসেটে রান করবে বলে জানা গেছে। এই চিপসেট 12 জিবি র‍্যাম ও 4 জিবি ভার্চুয়াল র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এই আগামী ফোনটি 256 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

iQOO 8 স্মার্টফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত অরিজিন ওএস 1.0 তে কাজ করবে। শোনা যাচ্ছে iQOO 8 এবং iQOO 8 Pro ফোনদুটি 160 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে পেশ করা হবে। কিছু রিপোর্টে বলা হয়েছে এতে কমপক্ষে 120 ওয়াট ফাস্ট চার্জিং থাকবেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here