এই বছরের শুরুতে iQOO তাদের ঘরোয়া বাজার অর্থাৎ চীনে iQOO 8 লঞ্চ করেছিল। এই সিরিজে কোম্পানি দুটি প্রিমিয়াম ফোন পেশ করেছিল যার মধ্যে একটি Snapdragon 888+ SoC তে রান করে। বিগত সময়ের গ্লোবাল চিপসেট কমতির কারণে কোম্পানি ভারতে তাদের iQOO 8 সিরিজের ফোন লঞ্চ করতে পারেনি। বর্তমানে গুজব শোনা যাচ্ছে iQOO ভারতে আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারে iQOO 9 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য শেয়ার করা না হলেও ইন্টারনেটে এই ফোনের স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। আপকামিং iQOO 9 সিরিজের স্মার্টফোন Snapdragon 8 Gen 1 SoC এর সঙ্গে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে আমরা লিকের মাধ্যমে পাওয়া iQOO 9 এর ফিচার, স্পেসিফিকেশন ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে কথা বলব।
আরও পড়ুন: দিল্লিকে পেছনে ফেলে এই রাজ্যের মানুষ সবচেয়ে বেশি কিনেছে Electric Vehicle
iQOO 9 এর স্পেসিফিকেশন
আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে চীন ও অন্যান্য মার্কেটে iQOO 9 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে লঞ্চের আগেই অনলাইনে কোম্পানির এই আগামী স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। GizmoChina এর রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Snapdragon 8 Gen 1 SoC তে রান করতে পারে। এছাড়া টিপস্টার জানিয়েছেন iQOO 9 ও iQOO 9 Pro দুটি ফোনেই কোয়ালকম চিপসেট থাকবে। iQOO 9 সিরিজের ফোনে সেকেন্ড জেনারেশন ইন্ডিপেনডেন্ট ডিসপ্লে চিপ, ডুয়েল স্পীকার, ডুয়েল X-অ্যাক্সিস লিনিয়ার মোটরসহ পেশ করা হতে পারে। শোনা যাচ্ছে এই আপকামিং আইকু ফোনটি ডুয়েল প্রেশার সেন্সিটিভিটি শোল্ডার বাটন থাকবে।
iQOO তাদের এই আপকামিং ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে যোগ করবে বলে জানা গেছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। তবে এখনও পর্যন্ত এই ডিসপ্লের সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি। লিক স্পেসিফিকেশন থেকে জানা গেছে এতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। iQOO 9 সিরিজের ফোনে মাইক্রো গিম্বেল PTZ থাকবে বলে জানা গেছে। তবে এই ফিচার শুধুমাত্র প্রো মডেলে থাকবে না কি সবকটি মডেলে সেবিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









