iQOO ভারতে তার লেটেস্ট iQOO 9 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ কোম্পানি এই সিরিজের তিনটি স্মার্টফোন, যথা- iQOO 9, iQOO 9 Pro, এবং iQOO 9 SE চীনে লঞ্চ করেছে। এখন এই স্মার্টফোন গুলিকে ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। iQOO 9 সিরিজের ভারত লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অনেক তথ্য প্রকাশিত হয়েছে। এখন জনপ্রিয় YouTuber টেকনিক্যাল গুরুজি একটি ভিডিও আপলোড করেছেন, যার মাধ্যমে ভারতে iQOO 9 সিরিজের লঞ্চ এবং দাম সম্পর্কে জানা গেছে। একই সময়ে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazone একটি মাইক্রোসাইটের মাধ্যমে iQOO 9 সিরিজের টিজিং চালু করে দিয়েছে। তবে বর্তমানে ফোনগুলি সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি।
iQOO 9 সিরিজের দাম
টেকনিক্যাল গুরুজির মতে, iQOO 9 সিরিজ ফেব্রুয়ারির শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজের তিনটি স্মার্টফোন iQOO 9, iQOO 9 Pro, এবং iQOO 9 SE লঞ্চ হতে চলেছে। এর সাথেই, iQOO 9 SE এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে, এই স্মার্টফোনটিকে 35,000 টাকা পর্যন্ত দামে পেশ করা যেতে পারে। এর সাথে, iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনের দাম যথাক্রমে 45,000 থেকে 55,000 টাকা পর্যন্ত হতে পারে।
iQOO 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন
iQOO 9 স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চির LTPO 2.0 E5 AMOLED ডিসপ্লে থাকতে পারে, এই ডিসপ্লেটির রেজল্যুশন 2400 x 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশরেট। এর সাথে এই ফোনে Qualcomm Snapdragon 888+ ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া যেতে পারে। এই ফোনে 4,350mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে।
ক্যামেরা সেটআপের কথা বলা হলে, ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, এর সাথে 13MP প্রোট্রেট ক্যামেরা এবং 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া যেতে পারে। অন্যদিকে, চাইনিজ ভেরিয়েন্টের কথা বলা হলে, এই স্মার্টফোনটিতে চীনে 50MP + 13MP + 13MP সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 12GB LPDDR5 RAM দেওয়া যেতে পারে, অন্যদিকে 4GB ভার্চুয়াল RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ ফোনে দেওয়া যেতে পারে।
iQOO 9 Pro এর স্পেসিফিকেশন
iQOO 9 Pro স্মার্টফোনটিতে 3200 x 1400 পিক্সেলের রেজল্যুশন এবং 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78-ইঞ্চির LTPO 2.0 E5 2k AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আইকিউ-এর এই ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া যেতে পারে, এর সাথেই ফোনটিকে 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা যেতে পারে। iQOO 9 Pro স্মার্টফোনটি একটি 4,700mAh ব্যাটারি, 120W দ্রুত চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সমর্থন করতে পারে।
ক্যামেরার কথা বলা হলে, iQOO 9 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP হতে পারে, এর সাথে একটি 16MP ডেপ্থ সেন্সর এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









