Home খবর 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে iQOO Neo 10, Neo 10 Pro, জেনে নিন ডিটেইলস

6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে iQOO Neo 10, Neo 10 Pro, জেনে নিন ডিটেইলস

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইকু তাদের Neo 10 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনগুলি বহু সমালোচিত iQOO 13 স্মার্টফোন লঞ্চের পর পেশ করা হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনদুটি সম্পর্কে সম্প্রতি প্রকাশ্যে আসা ডিটেইলস।

iQOO Neo 10, Neo 10 Pro এর ডিটেইলস (লিক)

আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO Neo 10 এবং Neo 10 Pro স্মার্টফোন মেটাল মিড ফ্রেম সহ হতে পারে। এটি iQOO Neo 9 ফোনের প্লাস্টিক ফ্রেমের থেকে আলাদা হতে চলেছে। ফোনটির 1.5K ডিসপ্লের চারদিকে আল্ট্রা-ন্যারো বেজাল এবং ফ্ল্যাট এজ থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। তবে আগের iQOO Neo 9 মডেলে 120W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল।

অবশেষে জানিয়ে রাখি চীনে এই iQOO Neo 9 সিরিজের বেস মডেল ভারতীয় বাজারে iQOO Neo 9 Pro নামে লঞ্চ করা হয়েছিল। এইবারেও কোম্পানি একই প্যাটার্নে কাজ করতে পারে।