লঞ্চ হল iQOO Neo 10 ফোনের নতুন কালার অপশন, Alpine White এবং Asphalt Black কালারে পাওয়া যাবে দারুণ লুক

iQOO তাদের শক্তিশালী পারফরমেন্স সহ iQOO Neo 10 ফোনটি নতুন লুকে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রায় এক বছর পর এই ফোনটির Alpine White এবং Asphalt Black কালার অপশন লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলের সঙ্গে আগের Inferno Red এবং Titanium Chrome কালার অপশন‌ও সেল করা হবে। তবে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের কোনো পরিবর্তন ঘটানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Neo 10 ফোনটির নতুন কালার সহ 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 42,999 টাকা। এই ফোনটি কেনার সময় Axis Bank এবং SBI কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দুটি মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 34,999 টাকা এবং 40,999 টাকা। এছাড়াও ইউজাররা ছয় মাসের নো কস্ট ইএম‌আই অপশনেও এই ফোনটি কিনতে পারবেন।

iQOO Neo 10 ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। গেমিং এবং কন্টেন্ট উপভোগের জন্য এই ডিসপ্লে আদর্শ।

প্রসেসিঙের জন্য iQOO Neo 10 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই কারণে ফোনটি গেমার এবং হেভি ইউজারদের কাছে যথেষ্ট উল্লেখযোগ্য। পাওয়ার পাওয়ার ব্যাকাপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে চির্জ হতে সক্ষম।

iQOO Neo 10 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড OriginOS 6 কাস্টম স্কিনে কাজ করে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে।

পারফরমেন্স, শক্তিশালী ব্যাটারি এবং হাই-এন্ড হার্ডওয়্যারের দিক থেকে iQOO Neo 10 ফোনটি সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত এই প্রাইস রেঞ্জে অন্যান্য বেশ কিছু ফোনে টেলিফটো লেন্সের সুবিধা রয়েছে। তবে নতুন কালার অপশন এবং অফার সহ এই ফোনটি একটি অসাধারণ বিকল্প।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here