এই মাসে চীনে iQOO তাদের Neo সিরিজের নতুন iQOO Neo 10 Pro+ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Experience More চীনে মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে এই সব তথ্য শেয়ার করেছেন। জানিয়ে রাখি এই সিরিজের একটি মডেল iQOO Neo 10 নামে ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। এটি Snapdragon 8s Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে, তবে Neo 10 Pro+ ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 Pro+ ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 10 Pro+ এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 10 Pro+ ফোনটিতে 6.82 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে গেমিং এবং মিডিয়া ভিউইং উপভোগ করার জন্য 2K রেজোলিউশন সাপোর্ট করবে।
- প্রসেসর: ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এটি এখনও পর্যন্ত ফ্ল্যাগশিপ লেবেলের প্রসেসর।
- স্টোরেজ, RAM এবং ওএস: Geekbench সাইটে iQOO Neo 10 Pro+ ফোনটি 12GB RAM এবং Android 15 সহ লিস্টেড হয়েছিল।
- ক্যামেরা: iQOO Neo 10 Pro+ ফোনটির ব্যাক প্যানেলে 1/1.56 ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি এবং চার্জিং: iQOO Neo 10 Pro+ ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- সিকিউরিটি: ফোনটিতে দ্রুত এবং সিকিউরিটির ক্ষেত্রে আনলকিং এক্সপিরিয়েন্সের জন্য আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
- বিল্ড কোয়ালিটি: Neo 10 Pro+ ফোনটিতে প্ল্যাস্টিক মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক ডিজাইন থাকবে।
জানিয়ে রাখি চীনের 3C সার্টিফিকেশন সাইট এবং বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে iQOO Neo 10 Pro+ ফোনটি V2463A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। লিক এবং লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দেবে।
