খুব তাড়াতাড়ি iQOO তাদের নাম্বার নিয়ো সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ক্রমাগত এই সিরিজের iQOO Neo 11 ফোনটি শিরোনামে রয়েছে। লঞ্চের আগেই এই ফোনের প্রথম লুক এবং স্পেসিফিকেশন দেখা গেছে। আগামী 20 অক্টোবর ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি শক্তিশালী ফিচার এবং অসাধারণ ডিজাইন সহ পেশ করা হতে পারে। ফলে এটি গেমিং প্রেমী এবং এই ধরনের ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
নিচে দেওয়া ইমেজে নতুন iQOO Neo 11 ফোনটি “Facing the Wind” কালার এডিশনে দেখা গেছে। এই ফোনটি ওপেন ফ্লোটিং মিরর ডিজাইন সহ আকর্ষণীয় দেখাচ্ছে। এই ফোনটিতে আলো পড়া মাত্রই এর লুক জীবন্ত হয়ে ওঠে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে স্যাটিন AG গ্লাস ব্যাক দেওয়া হবে, এর ফলে দারুণ স্মুথ এবং সিল্কি ফিনিশ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে মেটাল মিডিল ফ্রেম এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/69 রেটিং থাকবে। ফলে ফোনটি প্রিমিয়াম লুক এবং মজবুতি বজায় থাকবে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং iQOO Neo 11 ফোনটিতে BOE Q10+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে AR অ্যান্টি রিফ্লেকশন এবং অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন থাকতে পারে। ফোনটির প্রসেসিঙের জন্য Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে।
ক্যামেরা সেটআপের জন্য iQOO Neo 11 ফোনটিতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। তবে এখনও সেলফি ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 11 ফোনটিতে 7,500mAh বড় ব্যাটারি থাকতে পারে। এই বড় ব্যাটারিটি চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। আপকামিং iQOO ফোনটি OriginOS 6 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে।
আগামী নভেম্বর মাসে ভারতে iQOO 15 ফোনটি লঞ্চ কর হবে বলে কনফার্ম জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি iQOO Neo 11 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।এই ফোনটি 2026 সালের প্রথম কোয়ার্টারে ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
যারা বাজেট রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Neo 11 ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনের Snapdragon 8 Elite চিপসেট এবং 144Hz ডিসপ্লের জন্য গেম প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে লঞ্চের পরে আপকামিং ফোনটি আসন্ন Realme GT 8, Redmi K90 এবং OnePlus Ace 6 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। iQOO Neo 11ফোনের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











