সম্প্রতি iQOO 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পর, এবার কোম্পানি তাদের নতুন মিড বাজেট রেঞ্জে iQOO Neo11 স্মার্টফোন পেশ করেছে। এই স্মার্টফোনটিতে 100W ফাস্ট চার্জিং, 7500mAh battery এবং Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই মিড রেঞ্জ গেমিং স্মার্টফোনটিতে 8K vapor chamber এরিয়া রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo11 স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।
প্রসেসিঙের জন্য iQOO Neo11 স্মার্টফোনটিতে 4.32GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 3.54 মিলিয়ন আনটুটু স্কোর পেয়েছে। iQOO Neo11 স্মার্টফোনটিতে কোম্পানির ডেডিকেটেড Q2 chip দেওয়া হয়েছে, এটি হেভি পারফরমেন্স দিতে সক্ষম।
গেমিং এবং হেভি টাস্কের সময় ঠাণ্ডা রাখার জন্য স্মার্টফোনটিতে 8000mm² হিট ডিস্পেনশন এরিয়া দেওয়া হয়েছে। এর ফলে iQOO Neo11 ফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লেভেলে পৌঁছায়। অন্যদিকে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য স্মার্টফোনটিতে আল্ট্রা সেন্সিটিভ টাচ চিপ রয়েছে, এতে 3200Hz টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যায়। আইকুয়ের বক্তব্য অনুযায়ী এর ফলে টাচ ল্যান্টেসি 25.4ms কম হয়। নতুন স্মার্টফোনটিতে 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 storage দেওয়া হয়েছে।
iQOO Neo11 স্মার্টফোনটিতে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন BOE Q10+ LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 3D ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO Neo11 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল LYT700V OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo11 স্মার্টফোনটিতে 7,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি silicon-carbon battery, এর ফলে দীর্ঘমেয়াদি ব্যাটারি হেলথ পাওয়া যায়। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W Flash Charge ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 3 মিনিট চার্জ করলে এক টানা 2 ঘন্টা পর্যন্ত ভিডিও, শর্ট ভিডিও উপভোগ করা যাবে।
চীনের বাজারে iQOO Neo11 স্মার্টফোনটি Black, White, Orange এবং Blue কালার অপশনে সেল করা হবে। এই স্মার্টফোনটি পাঁচটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজের দাম 2599 ইউয়ান এবং 2999 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী দাম 32,499 টাকা এবং 37,499 টাকার কাছাকাছি।
এই স্মার্টফোনটি 16GB RAM সহ 256GB, 512GB এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এর দাম যথাক্রমে 2,899 ইউয়ান, 3,299 ইউয়ান এবং 3,799 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী দাম 36 হাজার, 41 হাজার এবং 47 হাজার টাকার কাছাকাছি হবে। iQOO Neo11 স্মার্টফোনটির ভারতের বাজারে ভারত লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানানো যায়নি, তবে এই স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।












