Home খবর 8000mAh এর চেয়েও বড় ব্যাটারি এবং 144Hz 2K OLED ডিসপ্লে সহ জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Neo 11s 5G

8000mAh এর চেয়েও বড় ব্যাটারি এবং 144Hz 2K OLED ডিসপ্লে সহ জুলাই মাসে লঞ্চ হতে পারে iQOO Neo 11s 5G

গত বছর আইকু চীনের বাজারে নিয়ো সিরিজের অধীনে iQOO Neo 11 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসরের পাশাপাশি 7500mAh এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের অধীনে নতুন iQOO Neo 11s ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। জুলাই মাসে টেক মঞ্চে ফোনটি পেশ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে iQOO Neo 11s ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

iQOO Neo 11s ফোনের স্পেসিফিকেশন

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন iQOO Neo 11s ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই ফোনে 2K পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড OLED ডিসপ্লে দেওয়া হবে। আপকামিং ফোনের ফ্ল্যাট ডিসপ্লেতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলেও জানা গেছে।

লিক অনুযায়ী iQOO Neo 11s ফোনটি MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি মার্চ মাসে POCO X8 Pro Max ফোনটি এই প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল।

কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 11s ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য iQOO Neo 11s ফোনটিকে IP69 রেটিং দেওয়া হবে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনে 50MP OIS প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে।

iQOO Neo 11 ফোনের ডিটেইলস

iQOO Neo 11 5G ফোনে 4.32GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite অক্টা-কোর প্রসেসর রয়েছে। কাজ করে। হেভি গেমিঙের জন্য ফোনে ডেডিকেটেড Q2 চিপও দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 8000mm² হিট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ কাজ করে।

iQOO Neo 11 5G স্মার্টফোনটিতে BOE Q10+ ফিচার সাপোর্টেড 6.82 ইঞ্চির 2K+ LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,500mAh এর বড় ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জিঙের জন্য ফোনে 100W Flash Charge ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 11 ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের Sony LYT700V OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।