শীঘ্রই iQOO তাদের Neo সিরিজের নতুন iQOO Neo 11S স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই টিপস্টার Digital Chat Station জানিয়েছেন 2026 সালের আগস্ট মাসে চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। একইসঙ্গে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। তাই কোম্পানির ফোনটি গেমিং এবং হাই-পারফরমেন সেগমেন্টে লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11S স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক হল iQOO Neo 11S ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আসন্ন iQOO Neo 11S ফোনে ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে ফোনের প্রসেসরের নাম জানানো হয়নি, তবে এতে MediaTek Dimensity 9500 এর আন্ডারক্লাউড ভার্সন দেওয়া হতে পারে। ফলে ফোনটিতে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী iQOO Neo 11S ফোনে প্রায় 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী iQOO Neo 11S ফোনে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO Neo 11S ফোনের ক্যামেরা সিস্টেম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। কারণ Neo 11S ফোনটি উপস্থিত Neo 11 ফোনের আপগ্রেডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। তাই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তবে ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
লিক হল ফোনের দাম এবং কালার
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং iQOO Neo 11S ফোনটি Light White, Shadow Black এবং Wind Chaser কালার অপশনে লঞ্চ করা হতে পারে। চীনের বাজারে ফোনটির প্রাথমিক দাম প্রায় 3,000 ইউয়ান (প্রায় 42,000 টাকা) হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ মিড রেঞ্জে ফোনটি একটি দারুণ অপশন হতে পারে।
চীনের বাজারে লঞ্চের পর iQOO Neo 11S ফোনটি Redmi, OnePlus এবং Realme ব্র্যান্ডের হাই-পারফরমেন্স মিড রেঞ্জ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আগামী মাসে যারা 40,000 টাকা বাজেট রেঞ্জে সুন্দর ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Neo 11S ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপাতত কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
