iQOO তাদের ফ্ল্যাগশিপ Neo সিরিজে কাজ শুরু করে দিয়েছে। চীনের ওয়েইবোর মাধ্যমে Smart Pikachu এই তথ্য শেয়ার করেছে। এর মাধ্যমে আপকামিং ফোনের প্রাথমিক স্পেসিফিকেশন এবং গেমিং ফিচার সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি গত বছর অক্টোবর মাসে কোম্পানির iQOO 15 ফোনের সঙ্গে iQOO Neo 11 ফোনটিও লঞ্চ করা হয়েছিল। এবার এই বছর অক্টোবর মাসে iQOO 16 ফোনের পাশাপাশি iQOO Neo 12 ফোনটিও পেশ করা হতে পারে বলে মনে করাক হচ্ছে। নিচে iQOO Neo 12 স্মার্টফোনের লিক স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
লিক অনুযায়ী iQOO Neo 12 ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড হাই-এন্ড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফলে আপকামিং ফোনে অসাধারণ গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ফোনের স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। আসন্ন ফোনটি কোম্পানির শক্তিশালী গেমিং স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে।
বিশেষত্ব হল iQOO তাদের আপকামিং iQOO Neo 12 ফোনের জন্য দুটি আলাদা-আলাদা কুলিং টেকনোলোজির ওপর কাজ করছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি একটি এক্সটারনাল অ্যাক্সেসরি-বেস্ড কুলিং সলিউশন এবং অন্যদিকে ফোনের ভিতরের ইন্ট্রিগ্রেড অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ওপর কাজ করছে। এই তথ্য সঠিক হলে, এখনও পর্যন্ত Neo সিরিজ সবচেয়ে অ্যাডভান্স থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। এটি দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার পরও ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।
এছাড়া iQOO Neo 12 ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে গত বছর লঞ্চ হওয়া iQOO Neo 11 ফোনে উপস্তিত অ্যাডভান্স ফিচার দেখে মনে করা হচ্ছে আপকামিং ফোনে গুরুত্বপূর্ণ আপগ্রেড পাওয়া যাবে। আগের iQOO Neo 11 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এতে কোম্পানির নিজস্ব Q2 চিপ দেওয়া হয়েছিল, এর ফলে স্মুথ গেমিং এবং হেভি প্রসেসিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য iQOO Neo 11 ফোনে 8000mm² হিট ডিসিপেশন এরিয়া এবং 3200Hz টাচ স্যাম্পলিং সাপোর্টেড আল্ট্রা-সেনসিটিভ টাচ চিপ যোগ করা হয়েছিল। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.82 ইঞ্চির 2K+ LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে 50MP Sony LYT700V OIS ক্যামেরা, 7500mAh silicon-carbon ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 12 ফোনে শক্তিশালী গেমিং ফিচার, কুলিং সিস্টেম এবং নতুন AI বেস্ড অপ্টিমাইজ টেকনোলোজি দেওয়া হতে পারে। এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হলে, এটি OnePlus, realme এবং Redmi K সিরিজের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 12 ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে প্রাথমিক লিক দেখে মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।
