16GB পর্যন্ত RAM, 64MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিংসহ লঞ্চ হল iQOO Neo 7 SE স্মার্টফোন, জেনে নিন দাম

iQOO চিনে তাদের ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজ লঞ্চ করেছে। ভিভোর সাব ব্র্যান্ড আইকু iQOO 11 5G এবং 11 Pro 5G নামের দুটি স্মার্টফোন পেশ করেছে। এর পাশাপাশি কোম্পানি তাদের মিড রেঞ্জের প্রিমিয়াম Neo সিরিজেও নতুন স্মার্টফোন যোগ করেছে। কোম্পানি Neo 7 এর নেক্সট জেনারেশন iQOO Neo 7 SE পেশ করেছে। লেটেস্ট Neo 7 SE ফোনটি MediaTek Dimensity 8200 SoC চিপসেটের সঙ্গে পেশ করা প্রথম স্মার্টফোন। কোম্পানি তাদের এই ফোনটির আগের প্রজম্মের তুলনায় হার্ডওয়্যারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে। কোম্পানির এত দিনের ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে Neo 7 SE ফোনটি ভারতে Neo 7 5G নামে পেশ করা হবে। iQOO এর পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। এই পোস্টে iQOO Neo 7 SE ফোনটির দাম, স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: ভারতের সবথেকে লো বাজেট স্মার্টফোন হবে Jio Phone 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

iQOO Neo 7 SE এর দাম

চিনে iQOO Neo 7 SE ফোনটি পাঁচটি অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 2099 (প্রায় 24,800 টাকা)। একইভাবে ফোনটি 256GB স্টোরেজের সঙ্গে 8GB, 12GB এবং 16GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এই ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে: CNY 2299 (প্রায় 27,100 টাকা), CNY 2499 (প্রায় 29,500 টাকা) এবং CNY 2799 (প্রায় 33,000 টাকা) রাখা হয়েছে। এছাড়া ফোনটির শেষ ভেরিয়েন্টটি CNY 2899 (প্রায় 34,200 টাকা) দামে পেশ করা হয়েছে এবং এতে 12GB + 512GB স্টোরেজ রয়েছে। iQOO Neo 7 SE ফোনটি চিনে ইলেকট্রনিক ব্লু, স্টার ব্ল্যাক এবং গ্যালাক্সি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

iQOO Neo 7 SE এর স্পেসিফিকেশন

iQOO Neo 7 SE ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 2400×1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লেটি ফ্ল্যাট ডিজাইনের এবং এতে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিনের চার দিকে অত্যন্ত পাতলা বেজল রয়েছে। এই ফোনে 16GB পর্যন্ত RAM রয়েছে এবং ফোনটি MediaTek Dimensity 8200 SoC তে রান করে। আরও পড়ুন: এই দেশে ব্যানড হতে চলেছে ইলেকট্রিক যানবাহন, জেনে নিন কারণ

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ব্লকের মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.3, ডুয়েল ব্যান্ড Wi-Fi, NFC, GPS রয়েছে। এছাড়া ফোনটি Android 13-বেসড Origin OS 3 তে কাজ করে। তবে ভারতে এই ফোনটি Funtouch OS 13 এর সঙ্গে পেশ করা হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 13 5G এবং Xiaomi 13 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here