আগামী ডিসেম্বর মাসে ভারতে iQOO 13 ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটি লঞ্চের আগে কোম্পানি চীনে তাদের iQOO Neo 10 ফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে না এলেও কোম্পানির হেডের পক্ষ থেকে এই ফোনটি টিজ করা হয়েছিল। এবার লঞ্চের আগেই iQOO Neo10 সিরিজের স্পেসিফিকেশন এবং স্কিমেটিক লিক হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির লুক এবং ফিচার সম্পর্কে।
iQOO Neo10 সিরিজের ডিজাইন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের শেয়ার করা তথ্য অনুযায়ী Neo10 সিরিজে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে।
- ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট ও ন্যারো বেজল থাকবে। এর ফলে ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যাব।
- ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে বেশি টেক্সচার ডেকোরেটিভ ফিনিশ সহ ডিজাইনে কিছু পরিবর্তন দেখা যাবে।
- লিক অনুযায়ী iQOO Neo10 সিরিজের ফোনগুলি Android 15 এবং OriginOS 5 সহ পেশ করা হতে পারে। এর সাহায্যে নতুন অ্যানিমেশন এবং টাচ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আরও ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
iQOO Neo10 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনগুলির স্ক্রিন 8T OLED প্যানেল দিয়ে তৈরি এবং 1.5K রেজোলিউশন ও ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: iQOO Neo 10 Pro ফোনে MediaTek Dimensity 9400 চিপসেট থাকতে পারে। অন্যদিকে iQOO Neo 10 ফোনে Snapdragon 8 Gen 3 দেওয়া হতে পারে।
- স্টোরেজ: সিরিজের ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: iQOO Neo10 সিরিজের ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। একইভাবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি এবং আরেকটি 50MP সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর মধ্যে প্রাইমারি সেন্সরের সাইজ 1/1.56” হতে পারে।
- ব্যাটারি: iQOO Neo10 সিরিজের ফোনে 6,000mAh বা আরও বড় ব্যাটারি থাকতে পারে। ফকনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
- অন্যান্য: এই ফোনগুলিতে সিকিউরিটির জন্য গুডিক্সের তৈরি আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ফোনগুলির ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে।











