মোবাইল টেকনোলজি ক্রমশন আপগ্ৰেড হয়েই চলেছে। কিছু দিন আগেও ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে 6000mAh পর্যন্ত ব্যাটারি, 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ স্মার্টফোন পেশ করা হত। অথচ বর্তমানে এইসব ফিচার যেন কিছুই নয়। টেক ব্র্যান্ড আইকু তাদের টেকনোলজির নমুনা হিসাবে 15000mAh ব্যাটারি, 24GB RAM এবং ডুয়েল 200MP ক্যামেরা সহ iQOO X স্মার্টফোন লঞ্চ করেছে।
প্রথমেই জানিয়ে রাখি iQOO X ফোনটি একটি কনসেপ্ট স্মার্টফোন। অর্থাৎ এই ফোনটি আপাতত খাতায় কলমে তৈরি করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনের সেল শুরু হবে না। এই ফোনটি কোম্পানির ফিউচার প্ল্যান, যা অদূর ভবিষ্যতে কমার্শিয়ালি রোলআউট করা হতে পারে। এই ফোনটি প্রদর্শনের মধ্য দিয়ে ব্র্যান্ড তাদের পরিচিতি আরও মজবুত করতে চেয়েছে। অফিসিয়ালি এই ফোনের সেল শুরু হতে যথেষ্ট দেরি আছে বোঝাই যাচ্ছে।
iQOO X ফোনের প্রসেসিং
কোম্পানি জানিয়েছে iQOO X ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 10 Pro চিপসেট দেওয়া হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত শুধুমাত্র Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর লঞ্চের খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ Snapdragon 8 Elite Gen 10 Pro কয়েক প্রজন্ম পরের চিপসেট এবং এটি লঞ্চ হতে বেশ সময় লাগবে।
কোম্পানি জানিয়েছে এই ফোনে QX gaming chip যোগ করা হবে। এটি আইকুর ইন-হাউস চিপ হতে চলেছে এবং এর ফলে ফোনটির পারফরমেন্স স্মুথ ও ল্যাগ ফ্রি হয়ে উঠবে। মূলত মোবাইল গেমিং এক্সপেরিয়েন্স সুন্দর করে তোলার জন্য এই চিপসেট তৈরি করা হবে, যা e-sports এর জন্য অনবদ্য। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO X ফোনের টপ ভেরিয়েন্টে 24GB RAM + 1TB Storage থাকবে।
iQOO X ফোনের ব্যাটারি
ফিউচারিস্টিক পারফরমেন্সের পাশাপাশি এই ফোনে বড় ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই আপকামিং ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 15000mAh ব্যাটারি যোগ করা হবে। আজকের দিনে দাঁড়িয়ে ট্যাবলেট ডিভাইসেও এত বড় ব্যাটারি দেখা যায় না। এই ফোনে solid-state ব্যাটারি থাকবে,যা বর্তমান silicon-carbon ব্যাটারি টেকনোলজির তুলনায় বেশি অ্যাডভান্স ও বিশ্বস্ত।
iQOO X ফোনের ডিসপ্লে
কনসেপ্ট স্মার্টফোন iQOO X ফোনে 7-ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এই স্ক্রিনে Samsung M16 প্যানেল ব্যাবহার করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের স্ক্রিন LTPO 6.0 টেকনোলজি দিয়ে তৈরি হবে এবং এতে 2K রেজোলিউশন পাওয়া যাবে। LTPO 6 যথেষ্ট অ্যাডভান্স মোবাইল ডিসপ্লে টেকনোলজি এবং এতে হাই রিফ্রেশ রেট ও লো পাওয়ার কনজাম্পশন ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়।
কোম্পানি তাদের iQOO X ফোনে ফুল স্ক্রিন ডিজাইন ব্যাবহার করেছে। অর্থাৎ ফোনটির স্ক্রিনের চারদিকে বডি দেখাই যাবে না। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাও স্ক্রিনের নিচে অবস্থিত হবে। এই ফোনটির ডিসপ্লে 240Hz রিফ্রেশ রেট এবং 400Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করতে পারে। কোম্পানি জানিয়েছে এই ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে এবং ডিসপ্লের লোয়ার হাফ পার্টে যে কোনো জায়গায় ট্যাপ করেই ফোনটি আনলক করা যাবে।
iQOO X ফোনের ক্যামেরা
ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফির দিক থেকেও iQOO X ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই কনসেপ্ট ফোনে ডুয়েল 200MP ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং এটি হরাইজন্টালি পিল শেপের মডিউলে অবস্থিত হবে। এই ফোনের প্রাইমারি সেন্সর হিসাবে 200MP Samsung HPC লেন্স ব্যাবহার করা হবে।
একই সঙ্গে এই ফোনে স্যামসাং ব্র্যান্ডেরই 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। iQOO X ফোনে 50MP থার্ড লেন্স থাকবে। আপাতত ফোনটির ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।
iQOO X ফোনের দাম
কোম্পানির পক্ষ থেকে এই কনসেপ্ট ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM + 512GB Storage দেওয়া হবে এবং এটির দাম রাখা হবে 6999 টাকা। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 99,300 টাকার কাছাকাছি। একইভাবে এই ফোনের 16GB RAM + 512GB Storage মডেলের দাম 7399 ইউয়ান অর্থাৎ প্রায় 1,04,980 টাকা রাখা হবে।
iQOO X ফোনের 1TB Storage মডেল দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনের 16GB RAM + 1TB Storage মডেল 7799 ইউয়ান অর্থাৎ প্রায় 1,10,660 টাকা দামে লঞ্চ করা হবে। ফোনটির টপ মডেলে 24GB RAM এর সঙ্গে 1TB Storage যোগ করা হবে। এই ফোনটির টপ মডেলের দাম 8599 ইউয়ান অর্থাৎ প্রায় 1,22,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। কবে থেকে এই ফোনটি লঞ্চ করা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
