iQOO তাদের আপকামিং iQOO Z10 Lite 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। আগামী 18 জুন ভারতে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইটে ফোনের নতুন টিজার পেশ করা হয়েছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। ফোনটির লুক গত মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy S25 Edge ফোনের মতো দেখাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z10 Lite 5G স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
iQOO Z10 Lite 5G ফোনের লঞ্চ ডিটেইলস
- কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 18 জুন ভারতের বাজারে নতুন iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
- কোম্পানির হেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্মার্টফোনের লঞ্চ ডেট শেয়ার করেছে।
- কোম্পানির ধারা অনুযায়ী শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে বলে আশা করা হয়েছে।
- 18 জুন দুপুর 12:00 টা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
iQOO Z10 Lite 5G এর ডিজাইন
স্মার্টফোনের রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি Galaxy S25 Edge ফোনের মতো ভার্টিক্যালি প্লেস করা হয়েছে। স্মার্টফোনটি ব্লু কালার অপশনে দেখা গেছে এবং টপে স্পিকার গ্রিল রয়েছে। তাই স্মার্টফোনটিতে স্টিরিও স্পিকার থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপকামিং স্মার্টফোনটিতে কম দামে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
iQOO Z10 Lite 5G এর ব্যাটারি এবং দাম
iQOO এর পক্ষ থেকে জানানো হয়েছে Z10 Lite 5G স্মার্টফোনটিতে 6000mAh বড় ব্যাটারি থাকবে, এটি দীর্ঘমেয়াদি ব্যাকআপের জন্য যথেষ্ট। জানিয়ে রাখি আপকামিং স্মার্টফোনটি গত বছরের iQOO Z9 Lite 5G ফোনের আপগ্রেড ভার্সন হবে এবং এটি 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখনও পর্যন্ত iQOO Z10 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে এই স্মার্টফোনটি 13,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে।
iQOO Z10x এর স্পেসিফিকেশন
এপ্রিল মাসে এই সিরিজের iQOO Z10x ফোনটি লঞ্চ করা হয়েছিল। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- 6.72-ইঞ্চি FHD+ 120Hz LCD ডিসপ্লে
- MediaTek Dimensity 7300 SoC
- 50MP + 2MP রেয়ার ক্যামেরা
- 8MP ফ্রন্ট ক্যামেরা
- 6,500mAh ব্যাটারি
- 44W ফাস্ট চার্জিং
ডিসপ্লে: iQOO Z10x ফোনে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: iQOO Z10x ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে MediaTek Dimensity 7300 SoC যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ 1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ 2.4 অ্যাপার্চারযুক্ত 2MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ 2.05 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z10x ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।










