Home খবর বেড়ে গেছে iQOO Z10 Lite এবং Z11x 5G ফোনের দাম, এখন থেকে দিতে হবে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম

বেড়ে গেছে iQOO Z10 Lite এবং Z11x 5G ফোনের দাম, এখন থেকে দিতে হবে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম

iQOO তাদের বাজেট ও মিড রেঞ্জ iQOO Z10 Lite এবং iQOO Z11x 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে উভয় ফোনের বিভিন্ন RAM ও স্টোরেজ ভেরিয়েন্টের দাম আপডেট করে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের পর এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের 2,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হবে। জানিয়ে রাখি এর আগেও এই ফোনদুটির দাম বাড়ানো হয়েছে। ফোনগুলির বর্তমান দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

যেসব ইউজাররা iQOO Z সিরিজের সস্তা স্মার্টফোন কেনার পরিকল্পনা করছিলেন তাদের ওপর এই প্রাইস হাইকের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। কোম্পানির পক্ষ থেকে প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কম্পোনেন্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট এবং সাপ্লাই চেইনের খরচ সামলানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

iQOO Z10 Lite ফোনের নতুন দাম

iQOO Z10 Lite ফোনের 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলের দাম আগে ছিল 14,999 টাকা, যা এখন 16,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটির দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা থেকে বেড়ে 18,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা থেকে বাড়িয়ে 20,999 টাকা করে দেওয়া হয়েছে।

iQOO Z10 Lite ফোনটির 8GB+256GB টপ মডেলের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এই মডেলটির দাম আগে ছিল 20,999 টাকা। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 23,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা বেড়েছে।

iQOO Z11x ফোনের নতুন দাম

iQOO Z11x ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা থেকে বেড়ে 24,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

iQOO Z11x 5G ফোনের 8GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্ট কেনার জন্য 24,999 টাকার বদলে 27,999 টাকা দাম দিতে হবে। এক‌ইভাবে iQOO Z11x ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ সহ টপ মডেল কেনার জন্য ইউজারদের 26,999 টাকার পরিবর্তে 30,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই মডেলের দাম 4,000 টাকা বেড়ে গেছে।

iQOO Z10 Lite এবং Z11x স্মার্টফোন কেনা কি উচিৎ হবে?

প্রাইস হাইকের পর‌ও iQOO Z10 Lite ফোনটি বাজেট সেগমেন্টে একটি সুন্দর অপশন। অপরদিকে iQOO Z11x ফোনের দাম 30,000 টাকার কাছাকাছি পৌঁছে গেছে, তাই এই ফোনটি কেনার আগে অন্যান্য অপশনেও একবার চোখ বুলিয়ে দেওয়া ভালো। Lava, Tecno, Realme ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন বর্তমানে যথেষ্ট উল্লেখযোগ্য অপশন।

যেসব ইউজাররা iQOO কোম্পানির পারফরমেন্স পছন্দ করেন এবং Z সিরিজের ফোন‌ই কিনতে চান, তাদের সেল বা অফার পর্যন্ত অপেক্ষা করা উচিৎ।