জুলাই মাসে আইকু তাদের মিড বাজেট রেঞ্জে iQOO Z10R স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি 19,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এই স্মার্টফোনটিতে 50MP ক্যামেরা, 5700mAh ব্যাটারি এবং মিডিয়াটেক Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছিল। এবার আজ কোম্পানি এই স্মার্টফোনটি আরও আপগ্রেডেড স্পেসিফিকেশন সহ গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z10R স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
রাশিয়াতে iQOO Z10R স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশন RUB 22,999, অর্থাৎ প্রায় 26,000 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের RUB 27,999, অর্থাৎ প্রায় 31,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। রাশিয়ার বাজারে এই নতুন iQOO Z10R 5G স্মার্টফোনটি Deep Black এবং Titanium Shine দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
এই নতুন iQOO Z10R 5G স্মার্টফোনটিতে 4nm ফ্যাব্রিকেশন দিয়ে তৈরি MediaTek Dimensity 7360-Turbo প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটির ভারতীয় মডেলে Dimensity 7400 অক্টাকোর প্রসেসর রয়েছে। একইভাবে ভারতের বাজারে স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছিল। এবার রাশিয়ান মডেলে UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে, যা ভারতীয় মডেলের তুলনায় ফাস্ট কাজ করতে সক্ষম।
iQOO Z10R 5G স্মার্টফোনটিতে 1080 × 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1300nits পিক ব্রাইটনেস এবং 387ppi পিক্সেল ডেনসিটি আউটপুট পাওয়া যায়। জানিয়ে রাখি স্মার্টফোনটিতে ভারতীয় মডেলের মতো ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ভারতীয় মডেলে রাশিয়ান মডেলের তুলনায় বেশি 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য iQOO Z10R 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। তবে ভারতীয় মডেলে একইসঙ্গে 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছিল। অন্যদিকে রাশিয়ান ভার্সনে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য iQOO Z10R 5G স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভারতের ও রাশিয়ান উভয় মডেলেই 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।একদিকে ভারতের মডেলটি 44W ফাস্ট চার্জিং ফিচার সহ সেল করা হয়। অন্যদিকে রাশিয়ার স্মার্টফোনটিতে শক্তিশালী 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি রাশিয়ায় লঞ্চ হওয়া স্মার্টফোনটির থিকনেস 7.59mm, তবে ভারতীয় মডেলটির থিকনেস 7.39mm। অর্থাৎ ভারতের বাজারে সেল হওয়া স্মার্টফোনটি বেশি পাতলা।











