বর্তমানে iQOO Z11 Lite 5G ফোনটি ভারতের বাজারে সেল করা হচ্ছে। অন্যদিকে এই ফোনের সেল শুরু হওয়া মাত্রই কোম্পানি তাদের সিরিজের আপকামিং ফোনের টিজার জারি করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে আগস্ট মাসে ভারতের বাজারে তাদের iQOO Z11 5G ফোনটি লঞ্চ হতে চলেছে।
আইকু ইন্ডিয়ার সিইও তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে iQOO Z11 5G স্মার্টফোনের লঞ্চ সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন।
iQOO Z11 5G ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস
iQOO Z11 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টুইট করে আপকামিং iQOO Z11 5G ফোনের সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির জারি করা পোস্টারে 0 এবং 1 ডিজিট একাধিক বার দেখা রয়েছে। এই পোস্টারে 1 নাম্বারটি 11 বার দেখা রয়েছে, ফলে iQOO Z11 ফোনের সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে।
Some clues aren’t meant to be read. They’re meant to be decoded. 👀🔐
A secret is hidden in plain sight… but only if you can crack the binary.
Think you’ve figured it out? Share your answers & tag 3 friends in the comment section.
Top 5 lucky winners will get a chance to win… pic.twitter.com/93gAjvNcCb
— iQOO India (@IqooInd) July 31, 2026
এই টুইটে Create, Style, Power এর মতো শব্দগুলি ব্যাবহার করা হয়েছে, যা দেখে আপকামিং আইকু জেড 11 5জি ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
iQOO Z11 5G ফোনের স্পেসিফিকেশন
ইতিমধ্যেই চীন এবং গ্লোবাল বাজারে iQOO Z11 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর এবং গ্লোবাল বাজারে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর দেওয়া হতে পারে। আপাতত ভারতে এই প্রসেসর সহ কোনো ফোন লঞ্চ করা হয়নি।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11 5G ফোনটিতে শক্তিশালী 9,020এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হবে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এই রির্ভাস্ চার্জিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ফোনটি মিলিটারি গ্ৰেড সার্টিফায়েড মজবুত বডি এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
iQOO Z11 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 2160Hz PWM ডিমিং এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি এই ফোনের গ্লোবাল মডেলে 144Hz রিফ্রেশ রেট এবং চীনের মডেলে 165Hz রিফ্রেশ রেট রয়েছে। আপকামিং ভারতীয় মডেলে 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
ফোটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। চীনের iQOO Z11 ফোনে 16MP সেলফি সেন্সর এবং গ্লোবাল মডেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের মডেলে 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।
