গত মার্চ মাসে আইকু চীনে তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন iQOO Z11 লঞ্চ করেছিল। এই ফোনটিতে 9020mAh ব্যাটারি রয়েছে। চীনের পর এবার এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে এবং এই বাজারে লঞ্চ হওয়া মডেলের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে ও রেয়ার লুকের পরিবর্তন ঘটানো হয়েছে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া iQOO Z11 ভারতেও পেশ করা হতে পারে।
প্রথমেই চীনে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া iQOO Z11 5G ফোনের পার্থক্যগুলিতে চোখ রাখা যাক। মালয়েশিয়াতে এই ফোনটিতে 2.7GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। মনে করিয়ে দিই সম্প্রতি ভারতের বাজারে Infinix Note 60 Pro এবং vivo T5 Pro ফোনগুলিও এই চিপসেট সহ লঞ্চ করা হয়েছে।
চীনে iQOO Z11 5G ফোনটি MediaTek Dimensity 8500 চিপসেট সহ পেশ করা হয়েছিল। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। দেখাই যাচ্ছে Dimensity 8500 প্রসেসর Snapdragon 7s Gen 4 চিপের তুলনায় বেশি অ্যাডভান্স ও ফাস্ট প্রসেসিং দিতে সক্ষম। অর্থাৎ গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া iQOO Z11 ফোনটি চাইনিজ মডেলের তুলনায় কিছুটা কম শক্তিশালী পারফরমেন্স দেবে।
এছাড়া গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া iQOO Z11 ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন চাইনিজ মডেলের মতোই। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 9,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
iQOO Z11 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, 449PPI পিক্সেল ডেনসিটি এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি ফোনটির চাইনিজ মডেল 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তবে ফোনটির চাইনিজ মডেলে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO Z11 5G ফোনটিতে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে 7K Ice Dome VC liquid কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং OTG রয়েছে।
মালয়েশিয়াতে iQOO Z11 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1899 রিঙ্গিত অর্থাৎ প্রায় 45,790 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB storage সহ টপ মডেল 2199 রিঙ্গিত অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 53,000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Blue এবং Black কালার অপশনে সেল করা হবে।
