Home খবর 3D Curved AMOLED স্ক্রিন, 7050mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

3D Curved AMOLED স্ক্রিন, 7050mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আইকু ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন iQOO Z11 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। 3D Curved AMOLED স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি সহ এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 5G ফোনের দাম

ভারতের বাজারে iQOO Z11 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM ও 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 34,999 টাকা। এই ফোনটির 8GB RAM মডেল 128GB ও 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 39,999 টাকা এবং 44,999 টাকা। এছাড়াও এই ফোনের জন্য 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 25 আগস্ট থেকে iQOO Z11 5G ফোনটি Celestial Blue এবং Aurora Green কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে এই ফোনের দামে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হবে এবং এর পাশাপাশি 1,000 টাকা আমাজন কুপন‌ও পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনটি 4,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে।

iQOO Z11 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 5G ফোনে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 10,99,769 AnTuTu স্কোর পেয়েছে। জানিয়ে রাখি Dimensity 7500 Turbo প্রসেসরে ডেডিকেটেড NPU যোগ করা হয়েছে।

iQOO Z11 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K স্ক্রিন রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 3D Curved ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 449PPI পিক্সেল ডেনসিটি, HDR10+ এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে চোখের ওপর খুব বেশি চাপ পড়বে না।

ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

iQOO Z11 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7050mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 12 মিনিট। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 73 মিনিট সময় লেগেছে।

এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে iQOO Z11 5G ফোনটি যথেষ্ট মজবুত। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।