Home খবর শীঘ্রই ভারতে আসতে চলেছে iQOO Z11 স্মার্টফোন, থাকতে পারে 9000mAh ব্যাটারি

শীঘ্রই ভারতে আসতে চলেছে iQOO Z11 স্মার্টফোন, থাকতে পারে 9000mAh ব্যাটারি

শীঘ্রই ভারতের বাজারে iQOO তাদের Z11 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। সম্প্রতি কোম্পানি iQOO Z11 Lite ফোনের ভারতীয় লঞ্চ কনফার্ম জানিয়েছে। একইসঙ্গে স্ট্যান্ডার্ড iQOO Z11 ফোনটিও ভারতে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

iQOO Z11 ফোনের BIS লিস্টিং

টিপস্টার Debayan Roy এর বক্তব্য অনুযায়ী BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে iQOO এর একটি নতুন স্মার্টফোন I2514 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটি iQOO Z11 সিরিজের ভারতীয় মডেল হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। জানিয়ে রাখি ভারতে আসন্ন সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের জন্য BIS সার্টিফিকেশন আবশ্যক। তাই এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই দেশের বাজারে iQOO Z11 ফোনটি লঞ্চ হতে চলেছে।


iQOO Z11 Lite ফোনের ডিটেইলস

24 জুলাই ভারতের বাজারে iQOO Z11 Lite ফোনটি লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি কোম্পানির Z11 সিরিজের এন্ট্রি লেভেল মডেল হতে চলেছে। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং চার্জিঙের জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

iQOO Z11 Lite ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে। এতে AI বেস্ড ফিচার দেওয়া হতে পারে। আপাতত ভারতে iQOO Z11x ফোনটি কোম্পানির Z11 সিরিজের একটিমাত্র মডেল। প্রাইস হাইকের পর এই ফোনের প্রাথমিক দাম 22,999 টাকা রাখা হয়েছে।

iQOO Z11 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO Z11 ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে, এই স্মার্টফোনটি Z11 Lite ফোনের চেয়ে বেশি প্রিমিয়াম হতে পারে। টিপস্টার জানিয়েছেন ফোনে UFS 3.1 স্টোরেজ, ফ্ল্যাট OLED ডিসপ্লে এবং 8,000mAh থেকে 9,000mAh এর মধ্যে বড় ব্যাটারি হতে পারে।

Geekbench এর মাধ্যমে একই মডেল নাম্বার সহ একটি স্মার্টফোন দেখা গিয়েছিল। এখানে ফোনটি MediaTek Dimensity 7500 প্রসেসর, 12GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তাই লঞ্চের সময়ে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

অন্য চিপসেট সহ লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে 

সবচেয়ে বড় কথা iQOO Z11 ফোনটি আলাদা আলাদা বাজারে আলাদা আলাদা প্রসেসর সহ লঞ্চ করা হবে। মালয়েশিয়াতে ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হবে। তবে চীনের মডেলটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হবে। তাই ভারতীয় মডেলে কোম্পানি দাম ও মার্কেট ডিমান্ড অনুযায়ী আলাদা হার্ডওয়্যার ব্যাবহার করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে MediaTek Dimensity 7500 চিপসেট এবং বড় ব্যাটারি দেওয়া হলে ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

iQOO Z11 ফোনের সম্ভাব্য দাম

ভারতের বাজারে iQOO Z11 ফোনটি iQOO Z11x ফোনের চেয়ে বেশি দামে পেশ করা হতে পারে। এই ফোনটির দাম 25,000 টাকার কাছাকাছি রাখা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের পর একই প্রাইস রেঞ্জে ফোনটি Motorola, Lava, এবং Samsung এর মতো ব্র্যান্ডের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে এখনও ফোনের দাম, লঞ্চ ডেট এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।