Home খবর আমাজনে লিস্টেড হল iQOO Z11 Lite 5G স্মার্টফোন, থাকবে Dimensity 6300 চিপসেট এবং Dynamic Light ফিচার

আমাজনে লিস্টেড হল iQOO Z11 Lite 5G স্মার্টফোন, থাকবে Dimensity 6300 চিপসেট এবং Dynamic Light ফিচার

লঞ্চের আগেই iQOO Z11 Lite 5G ফোনের Amazon লিস্টিং আপডেট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আগেই কোম্পানি জানিয়েছিল ভারতের বাজারে আগামী 24 জুলাই Z11 Lite 5G ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite 5G ফোনের আমাজন লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

কনফার্ম হল iQOO Z11 Lite 5G ফোনের ফিচার

Amazon এর মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO Z11 Lite 5G ফোনটি Midnight Blue এবং Solar Flame কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের পাশেই Dynamic Light দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে কল এবং নোটিফিকেশন আসা মাত্রই আলাদা-আলাদা মাল্টি কালার লাইট এফেক্ট দেখা যাবে। ফলে ফোনটিতে ইউনিক রেয়ার ডিজাইন পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। iQOO এর বক্তব্য অনুযায়ী এই চিপসেট সহ ফোনটি 579K+ AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। তাই বাজেট সেগমেন্টের ফোনটিতে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

AI ফিচার এবং সফটওয়্যার

কোম্পানির iQOO Z11 Lite 5G ফোনটিতে একাধিক AI ফিচার দেওয়া হবে। Amazon লিস্টিং অনুযায়ী ফোনে AI Creation এবং AI Captions এর মতো ফিচার থাকবে। এই ফিচার সাহায্যে খুব সহজেই ফটো ক্রিয়েশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজগুলি করা যাবে।

iQOO Z11 Lite 5G ফোনের লিক স্পেসিফিকেশন

Amazon এর মাধ্যমে পাওয়া ডিটেইলস ছাড়াও আগেই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। রিপোর্ট অনুযায়ী iQOO Z11 Lite 5G ফোনে 6.74 থেকে 6.78 ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনের ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর থাকবে। ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হতে পারে।

iQOO Z11 Lite 5G ফোনের সম্ভাব্য দাম

iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Z11 Lite 5G ফোনের দাম জানানো হয়নি। তবে লিক রিপোর্ট অনুযায়ী ফোনটির প্রাথমিক দাম 22 থেকে 25 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। এই ফোনটি Redmi, Realme, Poco এবং Samsung এর 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা কম দামে দারুণ পারফরমেন্স, বড় ব্যাটারি এবং আলাদা ডিজাইন সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z11 Lite 5G ফোনটি ভালো অপশন হবে। 24 জুলাই অর্থাৎ লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।