Home খবর 6500mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে iQOO Z11 Lite, 24 জুলাই হবে লঞ্চ

6500mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে iQOO Z11 Lite, 24 জুলাই হবে লঞ্চ

আইকু ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন iQOO Z11 Lite স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই কম দামে 5G ফোনটি বড় ব্যাটারি, মজবুত বিল্ড কোয়ালিটি এবং এআই সহ লঞ্চ করা হবে। আগামী 24 জুলাই ভারতের বাজারে iQOO Z11 Lite স্মার্টফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চের আগেই এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। নিচে iQOO Z11 Lite ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO Z11 Lite ফোনের ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং iQOO Z11 Lite ফোনে শক্তিশালী 6500mAh Battery দেওয়া হবে। এই ফোনটি 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হবে, ফলে দীর্ঘমেয়াদি পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে প্রায় 20 ঘন্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যাবহার করা যাবে।


দ্রুত চার্জ করার জন্য iQOO Z11 Lite ফোনে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। ফলে কিছুক্ষণের মধ্যেই ফোনটি 0 থেকে 50% চার্জ হয়ে যাবে। তবে প্রায় 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে Reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে।

iQOO Z11 Lite ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iQOO Z11 Lite ফোনটি Solar Flame এবং Midnight Blue দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হবে। ইউজাররা ফোনটিতে 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন।

iQOO Z11 Lite 5G ফোনটি একটি এআই সাপোর্টেড স্মার্টফোন হবে। এই ফোনে AI Creation ফিচার থাকবে, যা ডকিউমেন্ট, কন্টেন্ট এবং টেক্সটের মতো অ্যাপগুলি ম্যানেজ করতে সাহায্য করবে। অন্যদিকে ফোনে রিয়েল টাইম ট্রান্সলেশোনের মতো ফিচারও দেওয়া হবে। এই ফোনটি মিলিটারি গ্রেড বডি এবং SGS 5-Star ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। অর্থাৎ উঁচু থেকে ফোনটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Z11 Lite 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই আইকু ফোনটি 579K+ AnTuTu score পেয়েছে।

অন্যদিকে লিক অনুযায়ী iQOO Z11 Lite 5G ফোনে 6.74-ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। iQOO Z11 Lite 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য 24 জুলাই লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।